ঢাকা
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:৪২
logo
প্রকাশিত : অক্টোবর ১৪, ২০২৪

দেশ শাসন করতে চেয়ারে বসে নাই অন্তর্বর্তী সরকার: ধর্ম উপদেষ্টা

মো. এমরান হোসেন, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: দেশ শাসন করতে চেয়ারে বসে নাই অন্তর্বর্তী সরকার এমনটি জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, আগামী দিনে যারা শাসন করবেন, তাদের পথ পরিস্কার করতে এসেছে এ সরকার।

তিনি বলেন, 'আমরা অত্যন্ত নাজুক মুহুর্তে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছি। আমাদের রিজার্ভ নাই, রাজনৈতিক অস্থিতিশীলতা, আইন শৃঙ্খলার অবনতি এমন এক মুহুর্তে আমরা দায়িত্ব নিয়েছি। ধীরে ধীরে অবস্থার উন্নতি হচ্ছে।'

সোমবার (১৪ অক্টোবর) বিকালে চট্টগ্রামের ফটিকছড়ির জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুর মাদ্রাসায় এক বিশেষ সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷

তিনি আরো বলেন, 'বেশিদিন রাষ্ট্র ক্ষমতায় থাকার ইচ্ছা আমাদের সরকারের নেই। সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্বের হাতে এ দেশের ক্ষমতা হস্তান্তর করে আমরা বিদায় নিবো৷ জনগণকে মনে রাখতে হবে, বর্তমান সরকার ব্যর্থ হলে দেশ বিপর্যয়ের মুখে পড়বে।'

উপদেষ্টা আরো বলেন, কওমি মাদ্রাসা গুলোকে বাচিয়ে রাখতে হবে। পৃথিবীর কোন শক্তি এ মাদ্রাসা গুলো বন্ধ করতে পারবেনা। ইসলাম বিরোধী শক্তি যতই শক্তিশালী হউক, আলেম-ওলামা রুখে দেবে। এমপি-মন্ত্রী হলেই দুর্নীতি করতে হবে, এ সংস্কৃতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে।

মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ্ সালাউদ্দিন নানুপুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন আরো বলেন, 'দেশের বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত আলেম সমাজ। ভবিষ্যতে আলেম সমাজের বিরুদ্ধে দেশ-বিদেশী চক্রান্ত রুখে দেয়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।

মুফতী মাওলানা শওকতের সঞ্চালনায় এতো উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী, ফটিকছড়ি থানা ওসি নুর মোহাম্মদ, হেফাজতে ইসলামের নায়েবে আমির আল্লামা শাহ্ আইয়ুব বাবুনগরী, মাওলানা শাহ্ কুতুব উদ্দিন নানুপুরী, মাওলানা মো. রফিক, মাওলানা মো. মঈুনুদ্দিন প্রমূখ।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram