ঢাকা
logo
প্রকাশিত : October 11, 2024

মেঘনায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

হোসাইন মোহাম্মদ দিদার, দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মেঘনা উপজেলায় গোপন সূত্রের ভিত্তিতে যুবলীগের দুই নেতাকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। গ্রেপ্তারকৃত ব্যক্তি দুইজন আপন দুই ভাই বলে জানা গেছে।

শুক্রবার (১১ অক্টোবর) দিনগত গভীর রাতে উপজেলার রামপুর বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে একজন কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক শাহ আলম ও অন্যজন মেঘনা উপজেলা যুবলীগের সদস্য জাহাঙ্গীর আলম।

এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল এ তথ্য নিশ্চিত করে বলেন, অভিযানকালে দেশীয় অস্ত্র, মদ, জুয়া, মাদক সেবন ও অনৈতিক কার্যকলাপের সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পুলিশ বাদী হয়ে দুটি পৃথক মামলা রুজু করেছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram