ঢাকা
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:৫১
logo
প্রকাশিত : অক্টোবর ৬, ২০২৪

মান্দায় স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় স্ত্রীকে শাবল দিয়ে পিটিয়ে হত্যার পর পাষন্ড ঘাতক স্বামী গ্যাসবড়ি খেয়ে আত্মহত্যা করেছে। ঘটনার পর মরদেহের পাশ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত শাবল ও একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৫ অক্টোবর) অনুমানিক রাত দেড় টার দিকে উপজেলার ১নং ভারশোঁ ইউনিয়নের ভারশোঁ পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ রবিবার সকালে নিহত স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছেন পুলিশ। নিহত দুজন হলেন- ভারশোঁ গ্রামের আতাউর রহমান (৭২) ও তার স্ত্রী মারুনি বিবি (৬৫)।

স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা গেছে, সংসার জীবনে তাদের মধ্যে কোনদিন মিল ছিল না। প্রায় ঝগড়া বিবাদ হত তাদের মধ্যে। শেষ বারের মত স্ত্রীকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছেন। এরআগে তার মেয়ে কাজলী বেগমকে হত্যার কথা জানিয়েছেন। জানার পর প্রতিবেশি কে বিষয়টি জরুরিভাবে দেখার জন্য অনুরোধ করেন। প্রতিবেশিরা বিষয়টি জানার পরে দরজা ভেঙে ঘরের ভেতর দুইজনের মরদেহ দেখতে পায়। পরে হত্যাকান্ডে ব্যবহত শাবল, একটি চিরকুট ও ড্রয়ারেে রাখা ৪ হাজার ৩ শত টাকা উদ্ধার করে পুলিশ।

এ ব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, সুরুতহাল শেষে দুইজনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram