ঢাকা
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৬:১৫
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ৩০, ২০২৪

নরসিংদীতে পরিত্যক্ত অবস্থায় ৫০ রাউন্ড গুলি উদ্ধার

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে পরিত্যক্ত অবস্থায় ৫০ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করেছে মডেল থানা পুলিশের চৌকস অফিসার এস আই আব্দুল গাফফার পি পি এম (বার)। রোববার রাতে শহরের চিনিশপুর পুরাতন শিক্ষা ভবনের সামনের ঝোপ থেকে নরসিংদী মডেল থানা পুলিশ এ গুলি উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী মডেল থানা অফিসার ইনর্চাজ মোহাম্মদ এমদাদুল হক।

পুলিশ জানায়, গত ২৯ সেপ্টেম্বর থেকে সারা দেশে একযোগে পরিচালিত অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানের অংশ হিসেবে নরসিংদীতেও অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের চিনিশপুর পুরাতন শিক্ষা ভবনের ঝোপ থেকে পরিত্যক্ত অবস্থায় ৫০ রাউন্ড গুলি উদ্ধার করে।

নরসিংদী মডেল থানার এসআই আব্দুল গাফফার পিপি এম (বার) জানান, উদ্ধার করা গুলি নরসিংদী মডেল থানা হেফাজতে রয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram