ঢাকা
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৪৮
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ৭, ২০২৪

পুঠিয়ায় সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ আটক তিন

পুঠিয়া (রাজশাহী)প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় সাবেক ছাত্রলীগের সভাপতিসহ তিনজনকে আটক করেছে পুঠিয়া থানা পুলিশ। শুক্রবার রাত্রিতে তাদেরকে পুলিশ অভিযান চালিয়ে আটক করে।

আটককৃতরা হলো, পুঠিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক উপজেলা সভাপতি সাকিবুর রহমান মিঠু (৩২), পুঠিয়া পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আকরাম আলী (৪০), উপজেলার বিড়ালদহ বাজার এলাকার আয়েন উদ্দিন (৬০) ও উপজেলা জিউপাড়ার কানাইপাড়া এলাকার হযরত আলী (৫৮)।

পুঠিয়া থানা সূত্রে জানা-গেছে, গত ৩ সেপ্টেম্বর তারিখে পুঠিয়া থানায় পুলিশের গাড়ি ভাংচুর মামলায় তাদেরকে আটক করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, শনিবার সকালে আটককৃতদের আদালতের মধ্যে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram