ঢাকা
logo
প্রকাশিত : August 14, 2024

শিক্ষার্থীদের রং তুলিতে নান্দনিক গুরুদাসপুর

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: শহরকে রঙিন ও নান্দনিক করে গড়ে তুলতে দেয়ালে দেয়ালে শিল্পকর্ম আঁকছেন গুরুদাসপুরের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গত দুই দিন ধরে এই লিখন-গ্রাফিতি অঙ্কনের কাজ করছেন তারা।

জানা যায়, গুরুদাসপুর থানার প্রাচীরসহ স্কুল-কলেজের দেয়াল, সড়ক ও মোড়ে মোড়ে নানান রঙে রাঙানো হচ্ছে। অভিজ্ঞতা ছাড়াই এসব শিল্পকর্ম আঁকছেন শিক্ষার্থীরা। রং তুলির আঁচড়ে দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানাচ্ছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা।

তানভির, শ্রাবন, মিম, নওরিন, রাহুল, রাশেদ, রিজভী, শাহরিয়ারের মতো অনেক তরুণ-তরুণী সকাল থেকে পাত্রে রং ভাগ করে দেয়া, দেয়াল ঘষে উপযোগী করা, প্রাথমিক অঙ্কন, তুলির আঁচড়সহ সব কাজ করছেন।

শিক্ষার্থীরা জানান, নিজেদের অর্থায়নে স্বেচ্ছায় কাজ করছেন তারা। শহীদ শিক্ষার্থীদের প্রতিকৃতি, ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ বিনির্মাণ এবং দেশপ্রেমের বাণী ছবির মাধ্যমে ফুটিয়ে তুলছেন রং-তুলির আঁচড়ে। এসব ছবি পরবর্তী প্রজন্মকে উজ্জীবিত করবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram