ঢাকা
logo
প্রকাশিত : November 29, 2026

অপ্রতিম হত্যা মামলার পরবর্তী শুনানি ১৪ ডিসেম্বর

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের প্রথম চার্জ শুনানি অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৪ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ শুনানি অনুষ্ঠিত হয়।

এদিন চার আসামির মধ্যে অপ্রাপ্তবয়স্ক দুই আসামির শুনানি অনুষ্ঠিত হয়। তবে তারা সশরীরে উপস্থিত ছিল না। আগামী ১৪ ডিসেম্বর পরবর্তী শুনানির জন্য আসামিদের সশরীরে উপস্থিত থাকার নির্দেশ দেন আদালত। অপরদিকে বিচারক অনুপস্থিত থাকায় চার আসামির মধ্যে জেলে থাকা দুই প্রাপ্তবয়স্ক আসামির শুনানি আজ অনুষ্ঠিত হয়নি।

নারী ও শিশু ট্রাইবুনাল -১ এর সরকারি কৌঁসুলি মো. বদিউল আলম সুজন শুনানি শেষে গণমাধ্যমকর্মীদের এসব তথ্য জানান।

তিনি আরও জানান, 'অপ্রাপ্তবয়স্ক দুই আসামি গাজীপুর শিশু ও কিশোর সংশোধনাগারে থাকায় তারা এজলাসে উপস্থিত হতে পারেনি। তাদের বিরুদ্ধে ভার্চ্যুয়ালি চার্জ গঠন করা হয়।'

শুনানি শেষে অপ্রতিমের বাবা ও মামলার বাদী কে এম ফিরোজ শাহরিয়ার জানান, 'মামলার বিচারিক কার্যক্রমের অগ্রগতি নিয়ে তিনি সন্তুষ্ট। তিনি প্রত্যাশা করেন, স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য যে কথা দিয়েছিলেন তিন মাসের মধ্যে বিচারিক কার্যক্রম শেষ হবে, সেভাবেই বিচার কার্যক্রম চলবে।'

প্রসঙ্গত, গত ১৮ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে মায়ের আইফোন দিয়ে ছবি তুলতে কুমিল্লার কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হয় অপ্রতিম। এরপর আর বাসায় ফেরেনি সে। ওই দিনই সদর দক্ষিণ মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা। পরদিন ১৯ সেপ্টেম্বর দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটসংলগ্ন লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি ঝোপ থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তার বাবা বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।

গত ২০ অক্টোবর কুমিল্লার আদালতে অপ্রতিম হত্যা মামলার অভিযোগপত্র জমা দেয় পুলিশ। এতে গ্রেপ্তার সাইফুল ইসলাম ওরফে তুহিন, মোজাফ্ফর হোসেন ফাহাদ, কামরুল হাসান ও সিয়ামকে অভিযুক্ত করা হয়েছে।

পুলিশের তদন্ত অনুযায়ী, তুহিন, ফাহাদ ও কামরুল সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেয় এবং সিয়াম হত্যার পরিকল্পনায় যুক্ত ছিল বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। তবে অভিযোগপত্রে উত্থাপিত অভিযোগের চূড়ান্ত নিষ্পত্তি হবে আদালতের বিচারিক প্রক্রিয়ায়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram