ঢাকা
logo
প্রকাশিত : November 26, 2026

পবিপ্রবির অ্যানাটমি অ্যান্ড হিস্টোলজি বিভাগের চেয়ারম্যান হলেন অধ্যাপক ড. সাইদুর

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের অ্যানাটমি অ্যান্ড হিস্টোলজি বিভাগের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো: সাইদুর রহমান।

গত ২৩ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমোদনক্রমে রেজিস্ট্রার অধ্যাপক ড. মো: জামাল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়।

অফিস আদেশ অনুযায়ী, একই বিভাগের বর্তমান চেয়ারম্যান অধ্যাপক ড. মো: তফাজ্জল হোসেনের মেয়াদ শেষ হওয়ায় তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন অধ্যাপক ড. মো: সাইদুর রহমান। বিশ্ববিদ্যালয়ের ৫০তম রিজেন্ট বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী, তাঁকে পরবর্তী তিন বছরের জন্য এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

অফিস আদেশে আরও উল্লেখ করা হয়, নতুন দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন ও সংবিধি অনুযায়ী দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক আর্থিক ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। কর্তৃপক্ষ প্রয়োজনবোধে যেকোনো সময় এ আদেশ প্রত্যাহার, সংশোধন বা পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করে।

নতুন দায়িত্ব পালনে অধ্যাপক ড. মো: সাইদুর রহমান বিশ্ববিদ্যালয় পরিবারসহ সমাজের সর্বস্তরের মানুষের কাছে দোয়া কামনা করেছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram