ঢাকা
logo
প্রকাশিত : November 17, 2026

উল্লাপাড়ায় মহাসড়কে হাটতে গিয়ে ট্রাক চাপায় দুই মুসল্লির মৃত্যু

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ফজরের নামাজ পড়ে মহাসড়কে হাটতে গিয়ে ট্রাক চাপায় প্রাণ গেল দুই মুসল্লির। মঙ্গলবার ভোরে ঢাকা-বগুড়া মহাসড়কের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল এলাকার ধোপাকান্দি মহাসড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হাটিকুমরুল ইউনিয়নের ধোপাকান্দি গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে কৃষক মো. ঠান্ডু মিয়া (৬০) ও দাদনপুর গ্রামের ফাইজুল ইসলাম শেখের ছেলে সলঙ্গা সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক আব্দুল আলীম শেখ (৪০)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব রহমান জানান, সকালে কুয়াশার মধ্যে আলীম ও ঠান্ডু নামের দুই ব্যক্তি ফজরের নামাজ পড়ে মহাসড়কে হাটাহাটি করছিলেন। এ সময় পিছন থেকে পাথরবোঝাই একটি ট্রাক তাদেরকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঠান্ডু ও আলীম নামের দুই ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। সংবাদ পেয়ে হাটিকুমরুল হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করেছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram