

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয়ে বর্তমান ঘড়ির সঙ্গে মিল রেখে সূর্য ঘড়িতেই চলে সময়। যাহা একটি স্তম্ভে সূর্যের আলোর ছায়া ও নির্দিষ্ট পরিমাপের ভিত্তিতে ঘণ্টা নির্ধারণ করা হয়। ব্রিটিশ আমলের সূর্যঘড়ি আজও নির্ভুলভাবে জানিয়ে দিচ্ছে সময়।
জানা যায়, জেলার ১৫৬ বছরের ঐতিহ্যবাহী সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয়, যেটি জানালাবিহীন ১০টি কক্ষে ১০১টি দরজা। ইতিহাসের এই অনন্য স্থাপনা এখন জরাজীর্ণ ঐতিহ্য রক্ষায় দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
বিদ্যালয়টি ১৮৭০ সালে জমিদার শ্রীমতি জাহ্নবী চৌধুরানীর প্রতিষ্ঠিত করেছিলেন। সেই শিক্ষা প্রতিষ্ঠান আজও ইতিহাসের জীবন্ত সাক্ষী। বিদ্যালয়ের অনন্য নিদর্শন সূর্যঘড়ি।
আশ্চর্যের বিষয়, দেড় শতাব্দী পেরিয়েও এই সূর্য ঘড়ির সময় বর্তমান ঘড়ির সঙ্গে মিল রেখে চলে। তাছাড়া বিদ্যালয়ের রয়েছে ঐতিহ্যবাহী আয়না দিঘী। জমিদার আমলে এই দিঘীর পানি আয়নার মতো উজ্জ্বল ছিল বিধায় এর নামকরণ করা হয়। জমিদার জাহ্নবী চৌধুরীরানী এলাকার মানুষের লেখা পড়া কথা চিন্তা করে তিনি এ স্কুল প্রতিষ্ঠিত করেছিলেন। জাহ্নবী চৌধুরানীর জমিদার ছিল ছয়আনী এলাকাজুড়ে।
সে সময় নয় বছর বয়সে তার বিবাহ হয়। বিয়ের পর মাত্র ১৩ বছর বয়সে তিনি স্বামী হারান। স্কুলটি প্রতিষ্ঠিত করার পর তিনি কলকাতায় ৪০ হাজার টাকা খরচ করে বিদ্যালয়ের জন্য বিভিন্ন সরঞ্জাম কিনে নিয়ে আসেন। সে সময়ের কালে দরিদ্র ছাত্রছাত্রীদের জন্য মাসিক বৃত্তি ২২০ টাকা এবং ৩২ জন শিক্ষক কর্মচারীদের জন্য সম্মানী ও ভাতা ১৫০ টাকা করে তার নিজ তহবিল থেকে দিতেন।
তখনকার সময় টাঙ্গাইল জেলা ছিল বৃহত্তম ময়মনসিংহ বিভাগের। সেময় এই স্কুলটি ময়মনসিংহ বিভাগের দ্বিতীয় তম ইংলিশ ভার্সন স্কুল ছিল।
এই ভবনে প্রতি কক্ষে ১৫ টি দরজা করে মোট ১০১টি দরজা রয়েছে । ব্রিটিশ আমলের সময়ে বিদ্যুৎ কিংবা সোলার প্যানেল না থাকায় মূলত বাহির থেকে আলো আসার জন্য এই দরজাগুলো স্থাপন করা। ব্রিটিশ স্থাপত্য তৈরি এই ভবনের দেওয়াল পুরু ২২ ইঞ্চি এবং তাদের উচ্চতা বাইশ ফুট। সেখানে রয়েছে মোঘল আমলের সিন্দুক সহ নানা ধরনের ঐতিহাসিক ছবি। এছাড়াও বিদ্যালয়ের লাইব্রেরিতে রয়েছে পদার্থ রসায়ন ও জীব বিজ্ঞানের ব্যবহারিক টুলস।
তৎকালীন সময় বিদ্যালয়ের সময় নির্ধারণ করার জন্য সূর্যঘরি স্থাপন করেন জমিদার জাহ্নবী চৌধুরানী। একটি স্তম্ভর উপর সূর্যর আলোর ছায়ার পরার ভিত্তিতে দৈর্ঘ্য নির্ণয় করে সময় নির্ধারণ করা হতো। স্তম্ভর পাশে ৪টি ঘর থাকে প্রতিটি ঘরে মাপ ১৫। সূর্যের আলোর ছায়ার দৈর্ঘ্যের পরিমাণ ও ক্যালেন্ডার এর সাহায্যে মূল রিডিং পরিমাপ করে ঘন্টা নির্ধারণ করা হতো। বর্তমান যুগের ডিজিটাল ঘড়ি আর ব্রিটিশ আমলে নির্মিত ঘড়ি সময় নির্ধারণ একই যা দর্শনার্থীদের মুগ্ধ করে।
১৫৬ বছরের ঐতিহ্যের সাক্ষী এই বিদ্যালয় আজ অবহেলা ও অযত্নে হারিয়ে যেতে বসেছে। ভবনে ফাটল, বৃষ্টি হলেই শ্রেণিকক্ষে পানি ঝুঁকি নিয়েই চলছে পাঠদান।
স্থানীয় আনিসুর রহমান খান বলেন, রোদের আলো এবং ছায়ার অবস্থান দেখে প্রায় শত বছর ধরে সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয়ে নিখুঁতভাবে সময় নির্ধারণ করে ক্লাস পরিচালনা করছেন।
নবম শ্রেণীর সাইদা তাসনিম বলেন, ঐতিহ্যবাহী স্কুলে রয়েছে ১০১টি দরজা ও অন্যতম একটি সূর্য ঘড়ি। যাহা কি না সূর্যের আলো যখন এই ঘড়ির উপর পড়ে তার ছায়া দেখেই বুঝতে পারি এখন কয়টা বাজে।
এছাড়াও আমাদের স্কুলে যখন নতুন কোন ছাত্রছাত্রী ভর্তি হয় তখন তারা বুঝতে পারে না। এতে করে আমাদের স্কুলের সিনিয়র একজন শিক্ষক রয়েছে তিনি এ বিষয়ে অভিজ্ঞ এবং কয়েকজন ছাত্রছাত্রী রয়েছে তারাও এ বিষয়ে অভিজ্ঞ। তারা নতুনদেরকে সূর্য ঘড়ির সময় কিভাবে বুঝতে পারে সে বিষয়ে ধারণা দেন।
এছাড়াও স্কুলটি ১৫৬ বছর হওয়ায় ভবনটি ফাটল ধরছে আমাদের আতঙ্ক নিয়ে ক্লাস করতে হয়। দূত সংস্কার প্রয়োজন।
বিদ্যালয়ের শিক্ষকরা জানান, আমরা সূর্য ঘুড়ি দিয়ে সকাল থেকে বিকাল পর্যন্ত সময় নির্ধারণ করি। সূর্যের আলো ছায়ার উপর ভিত্তি করে সময় নির্ণয় করা হয়। ১৮৭০ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই সূর্য ঘুড়ি চলমান রয়েছে।
স্কুলের পিয়ন আরিফ খান জানান, আমার চাকুরির বয়স প্রায় ১৩ বছর। চাকুরির শুরুতেই সূর্য ঘড়ি দেখে ঘন্টা বেল দিতে পারতাম না।
এরপর আমাদের স্কুলের শিক্ষক অরুণ স্যার প্রথম প্রথম আমাকে সেকেন্ডের কাটা, মিনিটের কাটা এবং ঘন্টার কাঁটা বুঝিয়ে দিতেন। তারপরও ভালো করে বুঝতাম না। অনেক সময় সূর্য ঘড়ির সাথে নিজের হাত ঘড়ির সময় মিলিয়ে দেখতাম ঠিক আছে কি না।
তিনি আরো জানান, নিজের হাতের ঘড়ি এখন আর প্রয়োজন হয় না। তবে হাত ঘড়ির চেয়ে সূর্য ঘড়ির সময় দেখতে একটু সময় লাগে। সূর্য ঘড়ির সময় নির্ধারণ করতে হয় একটি স্তম্ভের ছায়া সেকেন্ডের কাঁটা, মিনিটের কাটা এবং ঘন্টার কাটার কোন অবস্থানে আছে সেটি হিসাব করে বের করতে হয়।
সহজ কথা সূর্য আকাশের যে দিকে থাকবে। ছায়া ঠিক তার বিপরীত দিকে থাকবে। সেখান থেকেই হিসাব করতে হয়।
সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দুলাল রায় বিশ্লেষণ করেন বিদ্যালয়ের ঐতিহাসিক স্থাপনাগুলোর মধ্যে অন্যতম আকর্ষণ হলো সূর্যঘড়ি। সময় নির্ণয়ের উদ্দেশ্যে বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ইংরেজি বিষয়ের শিক্ষক পি. সি. সেন এই সূর্যঘড়িটি স্থাপন করেন।
সূর্যঘড়িটি সূর্যের আলোর কারণে সৃষ্ট ছায়ার দৈর্ঘ্য ও অবস্থানের ওপর ভিত্তি করে সময় নির্ণয় করে। এটি ব্যবহার করে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সময় নির্ধারণ করা যায়।
ঘড়িটিতে একটি খাড়া স্তম্ভ রয়েছে, যার ছায়া বিপরীত পাশে পড়লে রোমান সংখ্যায় চিহ্নিত ঘরগুলো দেখে সময়ের হিসাব করা হয়। এ ছাড়া স্তম্ভের পেছনে রয়েছে একটি বিশেষ ক্যালেন্ডার, যেখানে ১২ মাসের নাম ও তারিখ উল্লেখ করা আছে। ক্যালেন্ডারে দেওয়া নির্দেশনা অনুযায়ী মূল পাঠের সঙ্গে নির্দিষ্ট সময় যোগ বা বিয়োগ করে প্রকৃত সময় নির্ণয় করা হয়। এভাবেই সূর্যের ছায়াকে কাজে লাগিয়ে সময় নির্ধারণের এক প্রাচীন ও বিজ্ঞানসম্মত পদ্ধতির সঙ্গে পরিচিত হওয়া যায়।
আধুনিক প্রযুক্তির যুগেও এই সূর্যঘড়ি আমাদের অতীতের জ্ঞান, বিজ্ঞানচর্চা ও ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দেয়। এটি শুধু সময় নির্ণয়ের একটি মাধ্যম নয়, বরং সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয়ের দীর্ঘ ইতিহাস ও গৌরবময় ঐতিহ্যের এক মূল্যবান নিদর্শন।
তিনি আরো বিশ্লেষণ করেন বিদ্যালয়ের এই ঐতিহাসিক সূর্যঘড়ি দেখতে দূরদূরান্ত থেকে অনেক দর্শনার্থী আসেন। প্রজন্ম থেকে প্রজন্মে এই ঐতিহ্য সংরক্ষণ করা আমাদের সবার দায়িত্ব। সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয় শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়; এটি ইতিহাস, ঐতিহ্য, বিজ্ঞান ও শিক্ষার আলোয় উদ্ভাসিত এক গৌরবময় প্রতিষ্ঠান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. চান মিয়া বলেছেন, শ্রীমতি জাহ্নবী চৌধুরীরানী ১৮৭০ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করেন। বিদ্যালয়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে ভবনে ১০১ টি দরজা ও সূর্য ঘুড়ি রয়েছে। সূর্য ঘড়ি মধ্য দিয়ে আমরা সময় নির্ণয় করি। ব্রিটিশ আমলের ইংরেজি শিক্ষক পিসি সেন এই ঘড়িটি আবিষ্কার করেন।
এছাড়াও তিনি জানান বর্তমানে স্কুলের ভবনটি লাজুক অবস্থায় রয়েছে। ভবনের দেয়ালগুলো ফাটল ধরেছে সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আবেদন জানান।
মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নাতী (দৌহিত্র) মাহমুদুল হক শানু জানান, শতবর্ষ পেরিয়েও নিখুঁত কারিগরী ও স্থাপত্যশৈলীর অন্যান্য নিদর্শন ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ঐতিহাসিক এই নিদর্শন সংরক্ষণে দ্রুত সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ এখন সময়ের দাবি।
