ঢাকা
logo
প্রকাশিত : November 9, 2026

আগ্রাবাদে ১৭০ ঘনফুট পাহাড়ি সেগুন কাঠ জব্দ, আটক ৫

মো: নাজমুল হোসেন ইমন, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকায় কোস্ট গার্ডের অভিযানে অবৈধভাবে পরিবহন করা ১৭০ ঘনফুট পাহাড়ি সেগুন কাঠসহ পাঁচজনকে আটক করা হয়েছে। এ সময় কাঠ পরিবহনে ব্যবহৃত দুটি ট্রাকও জব্দ করা হয়।

সোমবার (৯ নভেম্বর) রাত ১২টার দিকে ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ সংলগ্ন বারেক বিল্ডিং এলাকায় কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

কোস্ট গার্ড সূত্র জানায়, অভিযানে সন্দেহজনক দুটি ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় ৪ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ১৭০ ঘনফুট অবৈধ পাহাড়ি সেগুন কাঠ উদ্ধার করা হয়। এ সময় কাঠ পরিবহনের সঙ্গে জড়িত পাঁচজনকে আটক করা হয়।

পরে জব্দ করা কাঠ ও ট্রাকসহ আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

বন ও পরিবেশ সুরক্ষায় অবৈধ কাঠ পাচারবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram