

মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ কার হাতে যাচ্ছে—তা নিয়ে তীব্র উত্তেজনার মধ্য দিয়ে চলছে মধ্যবর্তী নির্বাচনের ভোট গণনা। আলজাজিরার লাইভ অনুযায়ী, দেশটির উচ্চকক্ষ সিনেট ও নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ডেমোক্রেটিক পার্টির প্রার্থীরা বেশ শক্ত অবস্থানে এগিয়ে রয়েছেন।
১০০ সদস্যবিশিষ্ট মার্কিন সিনেটে ডেমোক্র্যাটরা বর্তমানে ৪৯টি আসনে এবং রিপাবলিকান পার্টি ৩৭টি আসনে এগিয়ে রয়েছে।
উচ্চকক্ষের পাশাপাশি কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ বা হাউস অব রিপ্রেজেন্টেটিভসেও ডেমোক্র্যাটদের জয়ের শক্তিশালী ধারা লক্ষ করা যাচ্ছে। ৪৩৫টি আসনের এই পরিষদে ম্যাজিক ফিগার বা সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ২১৮টি আসন। এই লড়াইয়েও বেশ স্পষ্ট ব্যবধানে এগিয়ে রয়েছে বিরোধী দল।
ডেমোক্র্যাটরা ইতিমধ্যে ১৩৭টি আসনে জয় নিশ্চিত করেছে, বিপরীতে রিপাবলিকানদের ঝুলিতে গেছে ৯২টি আসন। বিশ্লেষকদের মতে, এবারের মধ্যবর্তী নির্বাচনের ফলাফল হোয়াইট হাউসে বর্তমান ট্রাম্প প্রশাসনের নীতিমালার কার্যকারিতা এবং আইনি পদক্ষেপের গতি-প্রকৃতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। দুই দলই কংগ্রেসের নিয়ন্ত্রণ নিজেদের মুঠোয় নিতে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাচ্ছে। তবে চূড়ান্ত রাজনৈতিক সমীকরণ নিশ্চিত করতে আরো বেশ কয়েকটি অঙ্গরাজ্যের সম্পূর্ণ ভোট গণনা শেষ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে।
