ঢাকা
logo
প্রকাশিত : November 2, 2026

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে বৃদ্ধের ধর্ষণচেষ্টা, কষ্ট সইতে না পেরে মায়ের আত্মহত্যা

সুজন হোসেন রিফাত, রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের রাজৈরে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী ষাটোর্ধ্ব এক ব্যক্তির বিরুদ্ধে আর সেই কষ্ট সইতে না পেরে ওই শিশু শিক্ষার্থীর মা বিষপানে আত্মহত্যা করেছে। এমনি এক মর্মান্তিক ঘটনা ঘটেছে রাজৈর উপজেলার চৌয়ারীবাড়ি এলাকার পশ্চিম পাড়া এলাকার কাঠমিস্ত্রী সজল মজুমদারের পরিবারে।

অনুসন্ধানে জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যার পরে ভুক্তভোগীর বাড়ির রান্নাঘরে কৌশলে ওই ছাত্রীকে ডেকে নেন প্রতিবেশী বিচরন বালা (৬৫)। এমন অবস্থায় পাশের দোকানদার সমির মজুমদার টিউবওয়েলে পানি আনতে গেলে রান্নাঘর থেকে ছাত্রীর কান্নার শব্দ পান, তখন তিনি রান্নাঘরে গেলে অস্বাভাবিক অবস্থায় দেখতে পান ষাটোর্ধ্ব বিচরন বালাকে।

পরে তেমন কিছু না হলেও শনিবার রাতে এই কষ্ট সইতে না পেরে ভুক্তভোগী ছাত্রীর মা রত্না মজুমদার (৩৫) বিষপান করে। পরে তাকে উদ্ধার করে রাজৈর উপজেলা হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত রত্না মজুমদার একই এলাকার সজল মজুমদারের স্ত্রী ও ভুক্তভোগী ছাত্রীর মা।

এই ঘটনার এলাকায় ব্যাপক উত্তেজনা পরিস্থিতি বিরাজ করছে। পাশাপাশি অভিযুক্ত বিচরন বালার বিচার দাবী করছেন। ঘটনার পরে বিচরনকে পুলিশ গ্রেপ্তার করেছে।

রাজৈর থানার অফিসার ইনচার্জ শেখ মুহাম্মাদ আমিনুল ইসলাম জানান, ভুক্তভোগী পরিবার ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছে এবং মুল অভিযুক্ত বিচরন বালাকে গ্রেপ্তার করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram