ঢাকা
logo
প্রকাশিত : November 2, 2026

সাতক্ষীরায় ৩০০ বোতল FAIRDYL উদ্ধারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মতিয়ার রহমান মধু, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে ৩০০ বোতল FAIRDYL উদ্ধারসহ মোঃ সাইদুর রহমান পল্টু (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২ নভেম্বর ২০২৬) ভোরে উপজেলার চরশ্রীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে দেবহাটা থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, দেবহাটা থানার উপপরিদর্শক (এসআই) বেলায়েত হোসেন, এসআই আহম্মদ আলী ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মোঃ আলাউদ্দিন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের অংশ হিসেবে সোমবার ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে দেবহাটা থানাধীন চরশ্রীপুর এলাকার কিনু বদ্দি (৭২), পিতা মৃত ওমর আলী গাজীর বাড়ির সামনে ইটের সলিং রাস্তার ওপর থেকে সাইদুর রহমান পল্টুকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাইদুর রহমান পল্টু চরশ্রীপুর গ্রামের বাসিন্দা। তার পিতা মৃত আব্দুল মজিদ গাইন। অভিযানে তার কাছ থেকে ৩০০ বোতল FAIRDYL উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদকদ্রব্যের অবৈধ ব্যবসা ও বিস্তার রোধে দেবহাটা থানা এলাকায় বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে সন্দেহভাজনদের শনাক্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

গ্রেপ্তার ব্যক্তিকে সোমবার যথাযথ পুলিশি প্রহরায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মাদকদ্রব্যের অবৈধ ব্যবসা ও বিস্তার রোধে পুলিশের এ ধরনের অভিযান অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram