ঢাকা
logo
প্রকাশিত : October 30, 2026

তাহিরপুরে পুকুরে বিষ দিয়ে ১০ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে পুকুরে বিষ দিয়ে ১০ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। এতে করে মাছ চাষীরা দিশেহারা।

শুক্রবার (৩০ অক্টোবর) ভোর রাতে উপজেলার তাহিরপুর সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চিকসা গ্রামে এ ঘটনা ঘটেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার চিকসা গ্রামের বাসিন্দা এবিএম বখতিয়ার, তৌহিদুল মিয়া, মুক্তার হোসেন ও মানিক মিয়া চার বন্ধু মিলে নিজের ভাগ্য পরিবর্তনের জন্য এবং সফল উদ্যোক্তা হবার আশায় নিজেদের জমানো টাকা ও ঋণের টাকা বিনিয়োগ করে এলাকার একটি পুকরে মাছ চাষ করে স্বপ্ন দেখেছিলেন। কিন্তু তাদের সেই স্বপ্ন ভেঙে যাওয়ায় সর্বস্ব হারিয়ে এখন দিশাহারা তারা। সকালে পাঙ্গাশ, মাগুর ও গুলশাসহ সব মাছ মরে ভেসে ওঠেছে। এছাড়া কাকড়াসহ অন্যান্য জলজ প্রাণি মরে ভেসে উঠেছে।

এবিএম বখতিয়ার, তৌহিদুল মিয়া, মুক্তার হোসেন ও মানিক মিয়া জানান, সকালে খবর পেয়ে দ্রুত গিয়ে দেখি অধিকাংশ মাছ মরে পানিতে ভেসে উঠেছে পুকুরে। এতে করে ১০ লাখ টাকার ক্ষতি হবে। পানিতে বিষের গন্ধ পাওয়া গেছে। রাতের আঁধারে পুকুরে বিষ প্রয়োগকারীদের তদন্তের মাধ্যমে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী জানান, পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করার ঘটনাটি খুবই হৃদয়বিদারক। এই কাজটি যে বা যারা করেছে তা কোনো ভাবেই কাম্য নয়।

তাহিরপুর থানার ওসি মোঃ ফারুক আহমেদ জানিয়েছেন,মাছ নিধনের ঘটনায় খামারিদের পক্ষ থেকে কোন অভিযোগ পাইনি, পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram