ঢাকা
logo
প্রকাশিত : October 26, 2026

সব বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতালের কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী

আগামী অর্থবছরের মধ্যে স্বাস্থ্যখাতের চেহারা পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, সরকার স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ প্রায়োরিটি দিচ্ছে। ৮ বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতালের কাজ চলছে। ক্যান্সার গবেষণায় সব ধরনের সহযোগিতা সরকার করবে, এমন আশ্বাসও দেন তিনি।

সোমবার (২৫ অক্টোবর) সকালে রাজধানীর ব্র্যাক ইউনিভার্সিটির এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রত্যেক উপজেলায় ১৫১ শয্যার হাসপাতাল হবে। ১৬ হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হচ্ছে। প্রতিটি উপজেলা হাসপাতালে প্রসূতি মায়েদের জন্য ২০টি, নবজাতকদের জন্য ২০টি এবং কিডনি রোগীদের ডায়ালাইসিসের জন্য ১০টি শয্যার ব্যবস্থা থাকবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের ওষুধ বিশ্বের বিভিন্ন দেশে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের বাজার সয়লাব হয়ে যাবে বাংলাদেশের ওষুধে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিগত বছরগুলোতে দেশের এই স্বাস্থ্যখাতকে পুরোপুরি ধ্বংস ও ভেঙে দেওয়া হয়েছে এবং এখানে অব্যবস্থাপনা আর দুর্নীতির পাহাড় গড়ে তোলা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা যদি একটি সুঠাম স্বাস্থ্যের অধিকারী জাতি সৃষ্টি করতে না পারি, তবে দেশের অর্থনীতিকে কখনোই শক্তিশালী কাঠামোর ওপর দাঁড় করানো যাবে না।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram