ঢাকা
logo
প্রকাশিত : October 21, 2026

চট্টগ্রামে প্রতিমা বিসর্জনে নিরাপত্তায় কোস্ট গার্ড, মোতায়েন উদ্ধারকারী দল

মো. নাজমুল হোসেন ইমন, চট্টগ্রাম: শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও নিরাপদ করতে চট্টগ্রামে দায়িত্ব পালন করছে বাংলাদেশ কোস্ট গার্ড। বিসর্জনকে কেন্দ্র করে সম্ভাব্য দুর্ঘটনা মোকাবিলা এবং পানিতে পড়ে যাওয়া ব্যক্তিদের দ্রুত উদ্ধারে প্রস্তুত রাখা হয়েছে উদ্ধারকারী দল।

বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন উপলক্ষে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় নদী ও উপকূলীয় জলপথে নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে। প্রতিমা বিসর্জনের সময় জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা, অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে কাজ করছে কোস্ট গার্ডের সদস্যরা।

বিশেষ করে পানিতে প্রতিমা বিসর্জনের সময় ভিড়ের মধ্যে দুর্ঘটনা এড়ানো এবং নিরাপদে বিসর্জন কার্যক্রম সম্পন্ন করতে উদ্ধারকারী দল সতর্ক অবস্থানে রয়েছে। এছাড়া সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, ধর্মীয় উৎসবকে ঘিরে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে তারা দায়িত্ব পালনে সচেষ্ট রয়েছে। প্রতিমা বিসর্জন সম্পন্ন না হওয়া পর্যন্ত পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় নিরাপত্তা ও উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram