ঢাকা
logo
প্রকাশিত : October 21, 2026

ফরিদগঞ্জে অর্থাভাবে চিকিৎসা করাতে না পারা ৩ শতাধিক রোগী পেলেন বিনামূল্যের সেবা

গাজী মমিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পে সেবা পেয়েছেন তিন শতাধিক নারী-পুরুষ। অর্থাভাবে চিকিৎসা করাতে না পারা দরিদ্র ও অসহায় মানুষের জন্য এ ক্যাম্পের আয়োজন করা হয়। রোগীদের রোগ নির্ণয় শেষে প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন অনন্যা যুব নারী কল্যাণ সংঘের আয়োজনে বুধবার (২১ অক্টোবর) দিনব্যাপী উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

চাঁদপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম সোহেলের নেতৃত্বে চক্ষু বিশেষজ্ঞ ও মাইক্রোসার্জন ডা. মো. হানিফুর রহমান, মেডিসিন ও নবজাতক ও শিশু রোগের চিকিৎসক ডা. মোহাম্মদ কামরুল হাসান, মেডিসিন, গ্যাস্ট্রোলিভার ও পরিপাকতন্ত্রের চিকিৎসক ডা. মো. ওমর ফারুক সেবা প্রদান করেছেন। এসময় অভিজ্ঞ ল্যাব টেকনোলজিস্ট দ্বারা বিনামূল্যে রোগ নির্ণয়, অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ শেষে ওষুধ দেওয়া হয়। সকাল থেকেই দূরদূরান্ত থেকে রোগীরা এসে চিকিৎসা নেন। তাঁদের মধ্যে শিশু ও বয়স্ক মানুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

চিকিৎসা সেবা নিতে আসা বেশ কয়েকজন নারী জানান, শহরে গিয়ে চিকিৎসা সেবা নেওয়া আমাদের পক্ষে কষ্টকর। এ ছাড়া ভিজিটসহ ওষুধ কিনতেই অনেক টাকার প্রয়োজন। আমাদের নিজ গ্রামে অনন্যা যুব নারী কল্যাণ সংঘের চিকিৎসা ক্যাম্পে এসে বিনামূল্যে চিকিৎসক দেখাতে পেয়ে আমরা খুশি।

অনন্যা যুব নারী কল্যাণ সংঘের সভাপতি রাবেয়া আক্তার জানান, আমাদের সংগঠনটি বিশেষ করে নারীদের কল্যাণে সর্বদা কাজ করে থাকে। পাশাপাশি দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াসহ নানান সামাজিক কাজ করে আসছে। আমাদের মানবিক এমন কর্মসূচি অব্যাহত থাকবে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহ আলম শেখ জানান, অনন্যা যুব নারী কল্যাণ সংঘের এই ধরনের উদ্যোগ আশাব্যঞ্জক। যারা শহরে গিয়ে টাকা খরচ করে চিকিৎসা নিতে পারেন না, তারাই এই ধরনের বিনামূল্যের চিকিৎসা ক্যাম্পে সেবা নিয়েছেন।

চাঁদপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম সোহেল বলেন, ছুটির দিনে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের মতো এ আয়োজনে আমরা অংশীদার হতে পেরে ভালো লাগছে। আমরা চেষ্টা করছি দরিদ্র মানুষজনকে একটু সেবা দেওয়ার জন্য।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram