ঢাকা
logo
প্রকাশিত : October 21, 2026

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পানিতে ডুবে জমজ দুই ভাইয়ের মৃত্যু

মোঃ আনোয়ার হোসেন, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের মেরকুটা গ্রামের বাসিন্দা মোহাম্মদ আক্কাস মিয়ার জমজ সন্তান পুকুরের পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।

​জানা যায়, আজ বুধবার (২১ অক্টোবর) সকালে দুই ভাই বাড়ির পাশে পুকুরপাড়ে ফুটবল নিয়ে খেলছিল, খেলার এক পর্যায়ে তাদের বলটি পুকুরের পানিতে পড়ে যায়। বল তুলতে গিয়ে প্রথমে এক ভাই পানিতে পড়ে তলিয়ে যেতে থাকলে তাকে বাঁচাতে অপর ভাইও পানিতে লাফ দেয়। পরবর্তীতে দুইভাই পানিতে ডুবে মারা যায়।

দুই ছেলেকে দীর্ঘক্ষণ দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে পুকুরের পানির তল থেকে তাদের উদ্ধার করলেও ততক্ষণে দুই ভাই-ই মৃত্যুর কোলে ঢলে পড়ে।

এ মর্মান্তিক ঘটনায় আক্কাস মিয়ার পরিবারসহ পাড়া-পড়শিদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram