ঢাকা
logo
প্রকাশিত : October 21, 2026

মাছ ধরায় নিষেধাজ্ঞা চলাকালীন হাতিয়ায় জেলে পরিবারের মাঝে চাল বিতরণ

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞা চলাকালীন নোয়াখালীর হাতিয়ায় চরঈশ্বর-চরকিংসহ বিভিন্ন এলাকায় জেলে পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। নিষেধাজ্ঞা চলাকালে জেলে পরিবারের মাঝে এই চাল বিতরণ করেন উপজেলা মৎস্য দপ্তর। একইসাথে হতদরিদ্র ও দুঃস্থ পরিবারের মাঝে ভিজিডি চালও বিলি করছে সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যানরা।

হাতিয়ার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১৫ হাজার জেলে পরিবারের মাঝে ২৫ কেজি করে সরকার কর্তৃক চাল অনুমোদিত হয়। ইউনিয়ন পরিষদের মাধ্যমে তালিকা করে এই চাল বিতরণ করা হয়। বিভিন্ন ইউনিয়নে ভিন্ন ভিন্ন সময়ে এই চাল বিতরণের সময় নির্ধারণ করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) বেলা ১১টার দিকে চরকিং ইউনিয়নের চেয়ারম্যান নাঈম উদ্দিন আহমেদ উপস্থিত থেকে এই চাল বিতরণ করেন। এসময় ইউনিয়নটির বিভিন্ন ওয়ার্ডের মেম্বার ও ট্যাগ অফিসার (উপজেলা সমাজসেবা দপ্তর) উপস্থিত ছিলেন।

এর আগে রোববার সকালে উপজেলার চরঈশ্বর ইউনিয়নে দুঃস্থ ও জেলে পরিবারের মাঝে প্রথম এ চাল বিতরণ উদ্বোধন করেন চেয়ারম্যান আলাউদ্দিন আজাদ।

উপজেলা মৎস্য কর্মকর্তা ফয়জুর রহমান জানান, মা ইলিশ রক্ষা ও জাটকা সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা দেয় সরকার। এসময় নদীতে ও সমুদ্রে সকল ধরনের মাছ ধরা বন্ধ থাকায় জেলেরা বেকার থাকে। এজন্য সরকার নিবন্ধিত অসহায় জেলেদের সহযোগিতার জন্য এই চাল বিতরণের ব্যবস্থা করেছে। হাতিয়াতে ৩শত ৭৫ মে:টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। যা জনসংখ্যা অনুপাতে বিভিন্ন ইউনিয়নে বিভাজন করে দেওয়া হয়েছে। প্রতিটি ইউনিয়নে ট্যাগ অফিসার উপস্থিত থেকে তা তদারকি করছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram