ঢাকা
logo
প্রকাশিত : October 21, 2026

সাড়ে ৬ বছরে সড়ক দুর্ঘটনায় ৭৯৬৩ শিশু নিহত

২০২০ সাল থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৯৬৩ শিশু নিহত হয়েছে। এর মধ্যে ৩৭ শতাংশের বেশি শিশু মারা গেছে মোটরসাইকেলের চালক ও আরোহী হিসেবে। আর পথচারী হিসেবে প্রাণ গেছে ২ হাজার ৮১২ শিশুর।

বুধবার (২১ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন।

এতে বলা হয়, নিহত শিশুদের মধ্যে ৩৪ শতাংশের বেশি মারা গেছে গ্রামীণ সড়কে। সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে ১৩ থেকে ১৭ বছর বয়সীদের মধ্যে। এ বয়সী শিশু নিহত হয়েছে ৩ হাজার ৫৪৭ জন। এছাড়া, শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া-আসার পথে প্রাণ গেছে ২ হাজার ৫১৩ শিশুর।

শিশুদের জন্য নিরাপদ সড়ক নিশ্চিত না করা, ট্রাফিক আইন সম্পর্কে অসচেতনতা এবং অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক চালকদের কারণে দুর্ঘটনা বাড়ছে বলে মনে করছে সংস্থাটি।

এসব দুর্ঘটনা রোধে সড়ক পরিবহন আইন বাস্তবায়ন, চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতন করার সুপারিশ করেছে রোড সেফটি ফাউন্ডেশন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram