

আজ বিজয়া দশমী, যার মধ্য দিয়ে এবারের শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটছে।
বুধবার (২১ অক্টোবর) মণ্ডপে মণ্ডপে বিহিত পূজা আর দর্পন বিসর্জনের আয়োজন। সকালের লগ্নে, শারদীয় উর্গোৎসবের ধর্মীয় আনুষ্ঠানিকতা পালিত হচ্ছে। ভক্তরা দেবীকে শেষ অঞ্জলি দিয়ে জানবেন বিদায়। অবিরাম ঢাকের বাদ্য, শঙ্খ আর উলুধ্বনির মধ্যে দশমীর আচার সম্পন্ন হবে।
সিঁদুর খেলা আর দর্পন বিসর্জনের মধ্য দিয়ে প্রতিমা ভাসানের আয়োজন শুরু হবে দুপুর থেকে। প্রতিমা নিয়ে ভাসান ঘাটের উদ্দেশ্যে যাবে বিদায় শোভাযাত্রা। এর মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনের উৎসব।
দশমীর সব আয়োজন নির্বিঘ্নে শেষ করতে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা। সন্ধ্যা পর্যন্ত প্রতীকি বিসর্জনের পর শেষ হবে এ বছরের শারদ উৎসব। সনাতন শাস্ত্র মতে এ বছর দেবী দুর্গা নৌকায় চড়ে কৈলাসে ফিরবেন।
