

বিশ্বজুড়ে জাতীয় দিবস, ধর্মীয় আচার-অনুষ্ঠান এবং সাংস্কৃতিক উৎসব উপলক্ষে সরকারি ছুটির প্রচলন রয়েছে। তবে বিভিন্ন দেশের ক্ষেত্রে এই ছুটির পরিমাণে ভিন্নতা দেখা যায়।
‘স্টারসইনসাইডার’-এর প্রকাশিত তালিকা অনুযায়ী, সবচেয়ে বেশি সরকারি ছুটির ১০ দেশের তালিকায় এশিয়ার দেশগুলোর আধিপত্য রয়েছে।
এশিয়ার দেশগুলোর মধ্যে ৩৫ দিনের সরকারি ছুটি নিয়ে তালিকার শীর্ষে রয়েছে নেপাল। নিচে সরকারি ছুটিতে শীর্ষে থাকা ১০ দেশের তালিকা দেওয়া হলো,
১০. ম্যাকাও: ২০ দিন
০৯. চিলি: ২০ দিন
০৮. লিশটেনস্টাইন: ২০ দিন
০৭. ভারত: ২১ দিন
০৬. কম্বোডিয়া: ২১ দিন
০৫. বাংলাদেশ: ২২ দিন
০৪. শ্রীলঙ্কা: ২৫ দিন
০৩. মিয়ানমার: ২৫ দিন
০২. ইরান: ২৬ দিন
০১. নেপাল: ৩৫ দিন
ছুটির তালিকা অনুযায়ী সবচেয়ে বেশি সরকারি ছুটির তালিকার শীর্ষ পাঁচটি দেশই এশিয়ার। এর মধ্যে পাঁচ নম্বর স্থানে আছে বাংলাদেশ।
