ঢাকা
logo
প্রকাশিত : October 18, 2026

৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায়ের বিরুদ্ধে আপীল করল গ্রামীণ কল্যাণ

এনবিআরের দাবি করা ৫ অর্থ বছরের ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে না চেয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণ।

রোববার (১৮ অক্টোবর) সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল করেন গ্রামীণ কল্যাণের আইনজীবী।

এর আগে গত ১০ অক্টোবর বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের হাইকোর্ট বেঞ্চ রায়ের পুর্নাঙ্গ অনুলিপি প্রকাশ করেন। রায়ে, ৬৬৬ কোটি টাকা বকেয়া কর আদায়ে এনবিআরকে অবিলম্বে চাহিদাপত্র জারি করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদালত পর্যবেক্ষণে বলেন, গ্রামীণ টেলিকমের নামে জমাকৃত উৎসে করের চালানের সুবিধা গ্রামীণ কল্যাণ নিজের কর পরিশোধ হিসেবে দাবি করতে পারে না। কর ফাঁকি দেয়ার এটি ধ্রুপদী নজীর বলে উল্লেখ করা হয় রায়ে।

এর আগে এনবিআরের কর দাবির বৈধতা চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছিল প্রতিষ্ঠানটি। পরে গত ১০ সেপ্টেম্বর রিট খারিজ করে রায় দেন আদালত।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram