

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় ইটভাটার হ্যারো গাড়ির চাকায় পিষ্ট হয়ে তাওমির (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (১১ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার কুমড়েদাহ এলাকার মোল্লা ব্রিকসে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাওহিদ শৈলকুপা উপজেলার পাঁচপাখিয়া গ্রামের জসিম শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে আবাইপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আমজাদ হোসেন মোল্লার মালিকানাধীন কুমড়েদাহ গ্রামে মোল্লা ব্রিকসে হ্যারো গাড়ির চাকায় পিষ্ট হয়ে শিশুটির মৃত্যু হয়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কোভিদ মোল্লা জানান, খেলতে এসে হ্যারো গাড়ির নিচেই পড়ে তাওহীদ নামের একটি শিশু মারা গেছে। তবে কেউ লিখিত অভিযোগ করেনি। লিখিত অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হতো।
