ঢাকা
logo
প্রকাশিত : October 11, 2026

বাংলাদেশকে মানবাধিকার লঙ্ঘনকারী হিসেবে প্রমাণ করতে চেয়েছিল আ. লীগ, ভুল প্রমাণিত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিশ্ব দরবারে প্রমাণ করতে চেয়েছিল বাংলাদেশ মানবাধিকার লঙ্ঘনকারী দেশ, তাদের অভিযোগ ভুল প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

রোববার (১১ অক্টোবর) সকালে, আন্তর্জাতিক পার্লামেন্টারি ইউনিয়ন সম্মেলন শেষ করে এসে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি এ মন্তব্য করেন।

স্পিকার জানান, শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা হতে পারে; সেটি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে।

তিনি আরও জানান, আইপিইউ সম্মেলনে বাংলাদেশ বিরল সাফল্য অর্জন করেছে। সম্মেলনে শ্রমিকদের কষ্ট কীভাবে দূর করা যায়, সে বিষয়ে আরব আমিরাতের সাথে আলোচনা হয়েছে। এছাড়া, ফোরাম অফ উইমেন এবং ইয়ং পার্লামেন্টের সাথে আলোচনার কথাও জানান স্পিকার।

ব্রিফিংয়ে আরও জানান যায়, আগামী এক বছরের জন্য এশিয়া প্যাসিফিক থেকে নেতৃত্ব দেবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram