

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও এক নারীর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৬১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৯’শ ৮০ জনে।
বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ১৬ বছর বয়সী মোসাঃ মুসকান আরা মিম। তিনি জেলা শহরের মসজিদপাড়া এলাকার মাহবুব আলমের মেয়ে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহবুব হাসান জানান, বুধবার রাত ১ টার দিকে ডেঙ্গু পজেটিভ অবস্থায় হাসপাতালে ভর্তি হন মিম। তার প্রচন্ড স্বাসকস্ট এবং শরীরের প্রেসার নীচে নেমে যাওয়ায় চিকিৎসাধীন অবস্থাতেই তাঁর মৃত্যু হয়।
এ নিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হলো।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে জেলা ও উপজেলা হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছেন ৯৯ জন। একই সময়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৪৪ জন।
স্বাস্থ্য বিভাগের হিসাবে, জেলায় এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ হাজার ৯’শ৮০ জন।
ডাবলু কুমার ঘোষ
মোবাইল ঃ ০১৭১২-১২৩০১৪
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি।
০৯-১০-২০২৬
