ঢাকা
logo
প্রকাশিত : October 7, 2026

১৫ বছর পর শাহরুখের সঙ্গে কারিনা

বলিউডের জনপ্রিয় জুটি শাহরুখ খান ও কারিনা কাপুর খানকে আবারো একসঙ্গে পর্দায় দেখা যাবে। প্রায় ১৫ বছর পর শাহরুখের আসন্ন অ্যাকশন সিনেমা ‘কিং’-এ বিশেষ উপস্থিতিতে থাকছেন কারিনা। সিনেমাটির ‘ড্যাডি কুল’ শিরোনামের একটি বিশেষ গানে শাহরুখের সঙ্গে দেখা যাবে তাকে।

পিংকভিলার এক প্রতিবেদনে অনুযায়ী, চলতি মাসের শেষ দিকে দক্ষিণ আফ্রিকায় গানটির শুটিং করবেন শাহরুখ ও কারিনা। এ জন্য প্রায় পাঁচ দিনের শিডিউল দিয়েছেন কারিনা। বড় পরিসরে গানটির শুটিংয়ের পরিকল্পনা করছেন নির্মাতারা।

একটি সূত্র জানিয়েছে, “ড্যাডি কুল’কে খুব বিশেষ একটি গান হিসেবে তৈরি করা হচ্ছে। এতে শাহরুখ খান ও কারিনাকে এমনভাবে একসঙ্গে দেখা যাবে, যেভাবে দর্শক আগে কখনো দেখেননি। এটি ‘কিং’-এর অন্যতম বড় আকর্ষণ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। গানটিকে স্মরণীয় করে তুলতে নির্মাতারা কোনো কমতি রাখছেন না।”

গানটিতে এক ভারতীয় শিল্পীর সঙ্গে আন্তর্জাতিক একজন শিল্পীরও অংশ নেওয়ার কথা রয়েছে। এই যৌথ আয়োজনকে বছরের অন্যতম বড় গান হিসেবে তুলে ধরার পরিকল্পনা করা হয়েছে। তবে, আন্তর্জাতিক শিল্পী ও গায়কের পরিচয় আপাতত গোপন রাখছেন নির্মাতারা। গানটির সুর করেছেন শচীন-জিগর।

শাহরুখ ও কারিনাকে এর আগে ‘কভি খুশি কভি গম’ ও ‘ডন’-এর মতো সিনেমায় একসঙ্গে দেখা গেছে। তবে ‘কিং’-এ তাদের উপস্থিতি নতুনভাবে দর্শকদের চমকে দেবে বলে মনে করছেন নির্মাতারা। বিশেষ করে গানটিতে শাহরুখকে একেবারেই নতুন এক অবতারে দেখা যাবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে, শাহরুখের জন্মদিন ২ নভেম্বর ঘিরে ‘কিং’ থেকে নতুন কোনো ঝলক প্রকাশের প্রস্তুতি নিচ্ছেন নির্মাতারা। বিশেষ দিনটিতে সিনেমাটির টিম কী চমক নিয়ে হাজির হয়, তা নিয়েও ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

‘ড্যাডি কুল’-এ শাহরুখের সঙ্গে কারিনা যোগ দেওয়ায় গানটি ‘কিং’-এর সবচেয়ে প্রতীক্ষিত আকর্ষণগুলোর একটি হয়ে উঠছে। আন্তর্জাতিক শিল্পীর সঙ্গে এই আয়োজন এবং গানটির গায়কের পরিচয় কবে প্রকাশ করা হবে, সে দিকেও নজর থাকছে।

সিদ্ধার্থ আনন্দের সঙ্গে যৌথভাবে ‘কিং’ পরিচালনা ও চিত্রনাট্য লিখেছেন তিনি। গৌরী খান, সিদ্ধার্থ আনন্দ ও মমতা আনন্দের প্রযোজনায় রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্সের ব্যানারে তৈরি হচ্ছে সিনেমাটি।

‘কিং’-এ শাহরুখ খানের পাশাপাশি রয়েছেন সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, রানী মুখার্জি, জয়দীপ আহলাওয়াত, আরশাদ ওয়ারসি ও রাঘব জুয়ালসহ তারকাবহুল অভিনয়শিল্পী।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram