ঢাকা
logo
প্রকাশিত : September 22, 2026

গ্রিনল্যান্ডে নতুন দুই সামরিক ঘাঁটি গড়ছে যুক্তরাষ্ট্র, আজ ত্রিপক্ষীয় চুক্তি

আর্কটিক অঞ্চলে নিজেদের সামরিক উপস্থিতি আরও সুসংহত করতে গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি স্থাপন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এর একটি হবে দেশটির দক্ষিণাঞ্চলে এবং অন্যটি পূর্ব উপকূলে। এ লক্ষ্যে মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।

হোয়াইট হাউসের মতে, এই চুক্তির ফলে যুক্তরাষ্ট্র ও গ্রিনল্যান্ডের নিরাপত্তা আরও সুনিশ্চিত ও শক্তিশালী হবে। ডেনমার্ক জানিয়েছে, এর মাধ্যমে আর্কটিক অঞ্চলের নিরাপত্তার বিষয়টি ন্যাটো জোটের আওতায় আসবে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণাঞ্চলের নারসারসুয়াক এলাকায় নতুন ঘাঁটির সম্ভাব্য স্থান নির্ধারণ করা হয়েছে, যেখানে ১৯৫০-এর দশকে যুক্তরাষ্ট্রের ‘ব্লু ওয়েস্ট ওয়ান’ নামের একটি সামরিক ঘাঁটি ছিল।

অন্যদিকে, পূর্ব উপকূলের মেস্টারসভিগে অপর ঘাঁটিটি স্থাপনের পরিকল্পনা চলছে, যেখানে বর্তমানে ডেনমার্কের বিশেষ বাহিনীর ‘সিরিয়াস ডগ স্লেজ প্যাট্রল’-এর একটি সামরিক ফাঁড়ি রয়েছে।

স্নায়ুযুদ্ধের সময় গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের ১৭টি সামরিক স্থাপনা ও ১০ হাজারের বেশি সেনা মোতায়েন থাকলেও বর্তমানে সেখানে শুধু ‘পিটুফিক স্পেস বেস’-এ ১৫০ জন মার্কিন সেনা রয়েছেন।

দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডের ওপর মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার আগ্রহ দেখিয়ে আসছিলেন, যা নিয়ে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া ও কূটনৈতিক টানাপোড়েন দেখা দেয়। এই উত্তেজনার মধ্যেই আর্কটিকের ভূ-রাজনৈতিক গুরুত্ব বিবেচনায় নতুন করে এই সামরিক চুক্তি সম্পন্ন হতে যাচ্ছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram