

একে মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সুনামগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে জেলা ছাত্রদল।
রোববার দুপুরে জেলা ছাত্রদলের সভাপতি উবায়দুল ইসলাম হক এবং সাধারণ সম্পাদক তারেক মিয়ার যৌথ নেতৃত্বে এই কর্মসূচি বাস্তবায়িত হয়। এ সময় কলেজ ক্যাম্পাস ও এর আশপাশের ঝোপঝাড় পরিষ্কার করা হয় এবং মশাবাহিত রোগ প্রতিরোধে নানা সচেতনতামূলক পদক্ষেপ নেওয়া হয়।
উক্ত পরিচ্ছন্নতা অভিযানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রহল কিরণ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহ রাহুল। এছাড়াও জেলা ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে এই কার্যক্রমে অংশ নেন।
নেতৃবৃন্দ বলেন, সাধারণ শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ছাত্রদল ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক সামাজিক কর্মসূচি অব্যাহত রাখবে।
