ঢাকা
logo
প্রকাশিত : September 20, 2026

মোল্লাহাটের নবাগত ওসির সঙ্গে প্রেসক্লাব সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাট থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহাদৎ হোসেনের সঙ্গে প্রেসক্লাব মোল্লাহাটের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় মোল্লাহাট থানার অফিসার ইনচার্জের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পরে সাক্ষাৎটি থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতার বিষয়ে মতবিনিময় সভায় রূপ নেয়।

মতবিনিময়কালে নবাগত ওসি মোঃ শাহাদৎ হোসেন মোল্লাহাট উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি পুলিশ ও গণমাধ্যমের মধ্যে সুসম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় প্রেসক্লাব মোল্লাহাটের সাংবাদিকরা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশকে তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনসহ গঠনমূলক সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি মোল্লাহাটে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন প্রেসক্লাব মোল্লাহাটের সভাপতি অধ্যক্ষ শিকদার মোঃ জিননুরাইন, সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান মোল্লা, সহ-সভাপতি আব্দুল্লাহ ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহীন, প্রচার সম্পাদক এস এম মিজানুর রহমান, কোষাধ্যক্ষ ইমলাক শেখ, সাংবাদিক মোঃ লিটন শেখ, আশিকুল ইসলাম মিয়া, তাজ উদ্দিন মিয়া ও রথীন্দ্রনাথ প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram