ঢাকা
logo
প্রকাশিত : September 1, 2026

সিরাজগঞ্জের কাজিপুরে নবাগত ইউএনও’র যোগদান

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন শাহনাজ পারভীন। তিনি বিসিএস ৩৮ ব্যাচের অফিসার। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে তাকে বরণ করে নেন সিরাজগঞ্জ-১ আসনের (কাজিপুর ও সদরের আংশিক) সংসদ সদস্য সেলিম রেজা ও কাজিপুরে কর্মরত অফিসারগণ।

শাহনাজ পারভীন সর্বশেষ সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন। কাজিপুরে দায়িত্ব পালনকালীন তিনি সকলের সহযোগিতা কামনা করেন। এসময় এমপি সেলিম রেজা তাকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

একই অনুষ্ঠানে কাজিপুরের বিদায়ী ইউএনও মোস্তাফিজুর রহমানকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। তিনি নরসিংদী জেলায় এডিসি হিসেবে সম্প্রতি যোগদান করেছেন।

কাজিপুরের সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়ার সঞ্চালনায় বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কাজিপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল হাসান, আব্দুস সালাম, সহকারী অধ্যাপক ওয়াহিদুজ্জামান মিনু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি পরিমল কুমার তরফদার, কাজিপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল জলিল প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram