ঢাকা
logo
প্রকাশিত : August 30, 2026

কক্সবাজারে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট-চেকিং প্রশিক্ষণ কর্মশালা শুরু

নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার: প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে কক্সবাজার জেলার সাংবাদিকদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ফ্যাক্ট-চেকিং ও সাংবাদিকদের সুরক্ষা বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

রোববার (৩০ আগস্ট) সকালে কক্সবাজার জেলা প্রশাসন পরিচালিত অরুণোদয় স্কুলের সম্মেলন কক্ষে কর্মশালাটির উদ্বোধন করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওবায়দুর রহমান শাহীন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি। স্বাগত বক্তব্য দেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক এস এম জাফর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুণ।

কর্মশালায় জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, তথ্য যাচাই ও ফ্যাক্ট-চেকিংয়ের কৌশল, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাংবাদিকতার নীতিমালা ও দায়িত্ব সম্পর্কে আলোচনা করা হবে।

বক্তব্য, পাওয়ার পয়েন্ট উপস্থাপনা এবং মক সেশনের মাধ্যমে কর্মশালাটি পরিচালিত হবে। আয়োজকরা আশা করছেন, এ প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি পাবে এবং এআই ও ফ্যাক্ট-চেকিং ব্যবহার করে আরও নির্ভুল ও মানসম্মত প্রতিবেদন তৈরিতে তারা সক্ষম হবেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram