ঢাকা
logo
প্রকাশিত : August 28, 2026

বাউফলে বেশি দামে সার বিক্রি করায় ডিলারসহ তিনজকে জরিমানা

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: বাউফলে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে সার বিক্রি করার দায়ে ডিলারসহ তিনজনকে ১৪ হাজার টকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সকালে উপজেলার বগা বন্দর এলাকায় ওই অভিযান পরিচালনা করেন বাউফলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহাগ মিলু।

অভিযানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে সার বিক্রি ও মূল্য তালিকা না থাকায় বগা বন্দর এলাকার সরকার অনুমোদিত সার ডিলার মের্সাস আখি এন্টারপ্রাইজকে ১০ হাজার, খুচরা বিক্রেতা রশিদ খান ও কবির হোসেন নামে দুই ব্যবসায়ীকে ২ হাজার করে ৪ হাজার টাকা জরিমানা করেন আদালত।

ভ্রাম্যমাণ আদালত ও কৃষি বিভাগ সূত্র জানায়, দেশে সারের কোনো সংকট নেই। তারপরেও এক শ্রেণির অসাধু সার ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে সার বিক্রি করেন। গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত দোকানে অভিযান চালিয়ে বেশি দামে সার বিক্রির সত্যতা পায় ভ্রাম্যমাণ আদালত। পরে তাদের বিরুদ্ধে ভোক্তা সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় ওই অর্থদন্ড করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মিলন সাংবাদিকদের জানান, বাউফলে পর্যাপ্ত সারের মজুদ রয়েছে। সারের কোনো সংকট না থাকার পরেও কিছু ব্যবসায়ীরা বেশি দামে সার বিক্রি করেন। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে হাতেনাতে বেশি দামে সার বিক্রির প্রমাণ পাওয়য়া ভ্রাম্যমাণ আদালত তাদের জরিমানা করেন।

বাউফলের সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো.সোহগ মিলু বলেন, বেশি দামে সার বিক্রি করার কোনো সুযোগ নেই। যদি কেউ বেশি দামে সার বিক্রি করে তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram