ঢাকা
logo
প্রকাশিত : August 27, 2026

মাতারবাড়ীতে প্রস্তাবিত 'স্পেশালাইজড টেকনিক্যাল কলেজ' স্থাপন প্রকল্প বাস্তবায়নের দাবি

সরওয়ার কামাল, মহেশখালী: জাতীয় অর্থনীতির রূপান্তর ও ভৌত অবকাঠামোগত প্রসারে মাতারবাড়ীতে ১২০০ মেগাওয়াট কয়লা বিদ্যুৎ কেন্দ্র এবং গভীর সমুদ্র বন্দরের মতো একাধিক মেগাপ্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এসব মেগাপ্রকল্পের ভৌগোলিক প্রয়োজনীয়তায় মাতারবাড়ীর বহু পরিবার স্বতঃস্ফূর্তভাবে নিজেদের ভিটা-মাটি, পৈতৃক বসতবাড়ি ও উর্বর কৃষিজমি ছেড়ে দিয়ে বাস্তুচ্যুত হয়েছেন।

২৭ আগষ্ট (বৃহস্পতিবার) সকাল ১১ টায় মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)'র মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন মাতারবাড়ীর সচেতন মহল।

স্মারকলিপি প্রদানকালে উপস্হিত ছিলেন মহেশখালী জনসুরক্ষা মঞ্চের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হামেদ হোছাইন খোকা, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ মহসিন, সদস্য আব্দুল মোনাফ, আরফ আলী, নারী সদস্য ঝিনুক আক্তার, নুর আয়েশা, খাদিজা বেগম, পরিবেশকর্মী এমএ হান্নান, দৈনিক ইনকিলাব মহেশখালী প্রতিনিধি মোঃ রমজান আলী, কালেরকন্ঠ প্রতিনিধি রকিয়ত উল্লাহ প্রমুখ।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ভবিষ্যৎ পুনর্বাসন ও স্থানীয় তরুণদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২০১৯ সালে কক্সবাজারের তৎকালীন জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে মাতারবাড়ীতে একটি 'স্পেশালাইজড টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ' স্থাপনের সর্বসম্মত ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এই সিদ্ধান্তের আলোকেই ২০২০ সালে মাতারবাড়ী ব্রিজের পূর্ব পাশে নির্ধারিত জমিতে মাটি ভরাট ভরাট সম্পন্ন পূর্বক প্রকল্পটির শুভ উদ্বোধন করা হয়। পরবর্তীতে কক্সবাজারের তৎকালীন জেলা প্রশাসক, মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একাধিক প্রতিনিধি সরেজমিনে স্থানটি পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় প্রশাসনিক চিঠিপত্র লেনদেন সম্পন্ন করেন। প্রশাসনিক পদক্ষেপ সত্ত্বেও এখনো পর্যন্ত প্রস্তাবিত এই টেকনিক্যাল কলেজ নির্মাণের কোনো দৃশ্যমান অগ্রগতি সাধিত হয়নি। ৫ই আগস্ট ২০২৪ ইং পরবর্তী সুযোগে কিছু অসাধু ব্যক্তি কলেজের নির্ধারিত জমি দখলের অপচেষ্টা চালাচ্ছে-যা এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্নকে চরম হুমকির মুখে ঠেলে দিয়েছে।

জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) ও বাংলাদেশ সরকারের যৌথ প্রতিশ্রুতিতে জমি অধিগ্রহণপূর্বক এই বিশেষায়িত টেকনিক্যাল কলেজ স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই গুরুত্বপূর্ণ জনকল্যাণমুখী প্রকল্পটি কেন স্থগিত অবস্থায় রয়েছে তা নিয়ে জনমনে নানা প্রশ্ন জন্ম দিচ্ছে।

মাতারবাড়ীর ভিটা-মাটি হারা পরিবারগুলোর অস্তিত্ব রক্ষা এবং স্থানীয় যুবসমাজের ব্যাপক বেকারত্ব দূরীকরণে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান বিশেষায়িত টেকনিক্যাল কলেজ'টি নির্মিত হলে স্থানীয় তরুণরা আধুনিক কারিগরি শিক্ষায় সুশিক্ষিত হয়ে মেগাপ্রকল্পগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে কাজের সুযোগ পাবে, যা জাতীয় অর্থনীতিতেও উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

স্মারকলিপি গ্রহনকালে উপজেলা নির্বাহী নির্বাহী অফিসার (ইউএনও) ইমরান মাহমুদ ডালিম জানান, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তাই দ্রুত মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে পৌঁছে দেওয়া হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram