ঢাকা
logo
প্রকাশিত : August 27, 2026

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ৬ জনকে বিএসএফের পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের রামদাসপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবির বাধায় বাংলাদেশে ঢুকতে পারেননি তারা। বর্তমানে ৬ জনই ভারতের অভ্যন্তরে অবস্থান করছে। এ ঘটনায় সীমান্ত এলাকায় নজরদারি বাড়িয়েছে বিজিবি।

আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে রামদাসপুর বিওপি এলাকার সীমান্ত পিলার ২১৬/এমপি দিয়ে ৬ জন পুরুষকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে ১২ বিএসএফ ব্যাটালিয়নের শমসের নগর ক্যাম্পের সদস্যরা। খবর পেয়ে রামদাসপুর বিওপির টহল দল ঘটনাস্থলে পৌঁছে তাদের ভারতীয় সীমান্তের শূন্যরেখার অভ্যন্তরে শনাক্ত করে। পরে বিজিবি তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। পরে তাদের শুন্যরেখা থেকে ভারতের অভ্যন্তরে একটি বাগানের ভেতর সরিয়ে নেয় বিএসএফ।

নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আরিফুল ইসলাম মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে প্রস্তাব দেয়া হয়েছে। সময় নির্ধারণ হলে বৈঠকে বসার কথা রয়েছে। তিনি আরও জানান, ঘটনার পর সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram