

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ২৫ আগস্ট রাত ৯টা ১০ মিনিটে ইসলামপুর ইউনিয়নের বটতলী বাজার সংলগ্ন একটি আবাসিক হোটেলের ৫ নম্বর কক্ষে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, মেহেদী হাসান রিয়াদ (২৬), হারুন রশিদ (৩৫), নুরুল আমিন (৩০) এবং মাসুদ করিম (২৩)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হোটেলের ওই কক্ষে অভিযান চালিয়ে ইয়াবা সেবনের প্রস্তুতিকালে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৬টি গ্যাস লাইটার, ১০টি লাল রঙের বোতলের ছিপি, ১০টি প্লাস্টিকের পাইপ ও ১০টি ফ্লুয়েল পেপার জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৭ ধারায় মামলা করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ইটগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার।
