

মানিক ভূঁইয়া, নোয়াখালী প্রতিনিধি: কৃত্রিম জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে নোয়াখালীর কোম্পানিগঞ্জে খাল পরিষ্কার পরিচ্ছন্নের উদ্বোধন গ্রহণ করা হয়েছে। বুধবার কোম্পানিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বিডি ক্লিনের সহযোগিতায় পরিষ্কার পরিচ্ছন্নের উদ্যোগ গ্রহণ করা হয়।
পরিষ্কার পরিচ্ছন্নের উদ্বোধন ও পরিদর্শন করেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ফখরুল ইসলাম এমপি।
এসময় উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ স্বামীম এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই সেলিম, উপজেলা বিএনপির আহবায়ক নুরু আলম সিকদার, সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, পৌর বিএনপির আহবায়ক আব্দুল মতিন লিটন, জেলা বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ আহছান উল্যাহ মানিক সহ অনেকেই।
পরিদর্শন শেষে স্থানীয় সংসদ সদস্য ফখরুল ইসলাম বলেন, কোম্পানিগঞ্জ ও কবিরহাট উপজেলায় কৃত্রিম জলাবদ্ধতা নিরসনে জনমতে স্বস্তি ফিরাতে উপজেলাকে মডেল পরিচ্ছন্ন হিসেবে চিহ্নিত করতে চান তিনি।
