ঢাকা
logo
প্রকাশিত : August 25, 2026

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও মেয়াদবিহীন পণ্য ব্যবহার, রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা

মো: নাজমুল হোসেন ইমন, চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন এবং মেয়াদবিহীন পণ্য ব্যবহারের অভিযোগে একটি রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৪টার দিকে আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।

অভিযানকালে চাতরী চৌমুহনী এলাকার ভোজনবাড়ি রেস্টুরেন্টে খাবার তৈরির স্থান ও পরিবেশ পরিদর্শন করা হয়। এ সময় রেস্টুরেন্টটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন এবং মেয়াদবিহীন পণ্য ব্যবহারের বিষয়টি ভ্রাম্যমাণ আদালতের নজরে আসে।

পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে খাদ্য প্রস্তুত ও পরিবেশনের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি এবং ভোক্তা অধিকার সংক্রান্ত আইন যথাযথভাবে মেনে চলার বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জনস্বার্থে ভেজাল, অস্বাস্থ্যকর ও অনিরাপদ খাদ্য উৎপাদন-বিক্রয় এবং ভোক্তা অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আনোয়ারা উপজেলায় নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ী ও রেস্টুরেন্ট মালিকদের খাদ্য প্রস্তুত, সংরক্ষণ ও পরিবেশনের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মেয়াদোত্তীর্ণ বা মেয়াদবিহীন পণ্য ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

জনস্বার্থে আনোয়ারা উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram