ঢাকা
logo
প্রকাশিত : August 10, 2026

উন্নয়ন বরাদ্দের কাজ তদারকিতে জনগণকে দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি নাদিয়া পাঠানের

মোঃ আলমগীর মিয়া, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: এলাকার উন্নয়নে বরাদ্দ পাওয়া কাজের টেকসই মান নিশ্চিত করতে জনগণকে তদারকিতে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন।

সোমবার (১০ আগস্ট) বিকেলে সরাইল উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত যৌথ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাদিয়া পাঠান পাপন বলেন, “আপনাদের এই এলাকা নিয়ে খুব মন খারাপ হয়, খুব রাগ হয়। কাজ হয়, এইটা হয় না, সেইটা হয় না—এমন অভিযোগ রয়েছে। ৬০০ কোটি টাকার কাজ এসেছে, আরেকজন নিয়ে গেছে, আপনারা জানেন কি না? জানেন না। ৫৭১ কোটি টাকার কাজ চলে গেছে, সেটাও জানেন না, অথচ মারামারি করেন।

তিনি আরও বলেন, একজন ১ হাজার টাকা পেলে তার পেছনে ১০ জন লেগে থাকে। তার চেয়ে বরং নিজের অবস্থা কীভাবে ভালো করবেন, সেটা নিয়ে চিন্তা করেন। এলাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, উন্নয়নে বরাদ্দ আসবে, কাজ হবে। সেই কাজ ভালোভাবে হচ্ছে কি না, আপনারা তদারকি করবেন। যাতে আগামী পাঁচ বছর পরেও যেন একই কাজের জন্য আবার হাত দিতে না হয়। কাজের স্থায়িত্ব নিশ্চিত করতে হবে। এমপি নাদিয়া পাঠান পাপন বলেন, প্রতিযোগিতা হবে ভালো কাজের, ভালো মানুষ হওয়ার এবং ভালো নেতা হওয়ার।

সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিছুল ইসলাম ঠাকুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু'র সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram