ঢাকা
logo
প্রকাশিত : July 20, 2026

গোল-অ্যাসিস্ট ছাড়াই কীভাবে গোল্ডেন বল জিতলেন রদ্রি?

২০২৬ ফিফা বিশ্বকাপে সেরা খেলোয়াড়ের পুরস্কার ‘গোল্ডেন বল’ জিতেছেন স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। তবে পুরো টুর্নামেন্টে কোনো গোল বা অ্যাসিস্ট নেই তার। ফলে তাকে সেরা খেলোয়াড়ের পুরস্কার দেওয়া নিয়ে অনেকেই আলোচনা-সমালোচনা করছেন। আসলেই কি তিনি গোল্ডেন বল পাওয়ার যোগ্য কিংবা কোন মানদণ্ডেই তিনি পেলেন এ পুরস্কার?

রোববার (১৯ জুলাই) অনুষ্ঠিত মেগা ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতে স্পেন। সেই সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান রাখা ফুটবলার হিসেবে স্বীকৃতি পেয়েছেন প্রিমিয়ার লিগ ক্লাব ম্যানসিটির মিডফিল্ডার রদ্রি। বিশ্বকাপজুড়ে স্পেনের মাঝমাঠের ভারসাম্য, বলের দখল ধরে রাখা এবং আক্রমণ-রক্ষণে সংযোগ তৈরির দায়িত্ব মূলত তার কাঁধেই ছিল।

স্কোর কিংবা অ্যাসিস্টের পরিসংখ্যানে রদ্রির নাম চোখে না পড়লেও মাঠে তার প্রভাব ছিল স্পষ্ট। প্রতিটি ম্যাচে বলের নিয়ন্ত্রণ, খেলার গতি নির্ধারণ এবং প্রতিপক্ষের আক্রমণ ভেঙে দেওয়ার কাজে ছিলেন অনন্য। কোচ লুইস দে লা ফুয়েন্তের কৌশলের কেন্দ্রবিন্দুতেই ছিলেন তিনি।

অবশ্য এই বিশ্বকাপে স্পেনের রক্ষণভাগও ছিল দুর্দান্ত। পুরো টুর্নামেন্টে দলটি মাত্র একটি গোল হজম করেছে। মাঝমাঠে রদ্রির উপস্থিতি রক্ষণভাগকে বাড়তি নিরাপত্তা দিয়েছে, একই সঙ্গে আক্রমণ গড়ার ভিত্তিও তৈরি করেছে। আটটি ম্যাচ খেলে রদ্রি ৬৫০টির বেশি সফল পাস দিয়েছেন। পাশাপাশি উচ্চগতির দৌড় বা হাই-ইনটেনসিটি রানের সংখ্যাতেও তিনি ছিলেন সবার ওপরে। এসব পরিসংখ্যানই স্পেনের খেলায় তার গুরুত্ব তুলে ধরে।

বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার সাধারণত গোলদাতা বা আক্রমণভাগের ফুটবলারদের হাতে বেশি দেখা যায়। কিন্তু এবার ব্যতিক্রম ঘটেছে। রদ্রির ধারাবাহিকতা, ম্যাচ নিয়ন্ত্রণের ক্ষমতা এবং দলগত অবদান বিচারকদের মুগ্ধ করেছে।

এবারের আসরে লিওনেল মেসি ৮ গোল ও ৪টি অ্যাসিস্ট করে আলোচনায় ছিলেন। তবু শেষ পর্যন্ত বিচারকদের চোখে এগিয়ে থেকে গোল্ডেন বল জিতেছেন রদ্রি। এর মধ্য দিয়ে তিনি প্রমাণ করেছেন, ফুটবলে সাফল্য সবসময় গোলের সংখ্যা দিয়ে মাপা যায় না।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram