ঢাকা
১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ২:৫৫
logo
প্রকাশিত : জুলাই ১৮, ২০২৬

চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য, ভারত-যুক্তরাষ্ট্রের সঙ্গেও সম্পর্ক তৈরি করতে চাই

স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য। এই সম্পর্ক সহজে কেউ বিচ্ছিন্ন করতে পারবে না।

আজ শনিবার (১৮ জুলাই) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এস্যোসিয়েশনের আয়োজনে সেমিনারে তিনি এসব কথা বলেন।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, চীনের রাজনৈতিক ব্যবস্থার সঙ্গে আমাদের খুব বেশি পার্থক্য আছে বলে মনে হয় না। সারা বিশ্ব চীনের রাজনীতি দিকে আমাদের মতো তুলনামূলকভাবে কম শক্তিশালী বা উন্নয়নশীল দেশগুলো বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন এবং নিরাপত্তাসহ বিভিন্ন কৌশলগত প্রয়োজনের কারণে চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলছে। কারণ চীন সেই জায়গাতে নেতৃত্ব দিচ্ছে।

সবসময়ই চীনের সঙ্গে আমাদের সম্পর্ক আরও দৃঢ় করতে চান উল্লেখ করে তিনি বলেন, কারণ আমাদের স্বার্থেই চীনের মতো একটি অর্থনৈতিক ও বৈশ্বিক শক্তিকে পাশে পাওয়া গুরুত্বপূর্ণ। আমাদের নিজস্ব ভূরাজনৈতিক স্বার্থে আমরা চীনের সঙ্গে যেমন সম্পর্ক গড়ে তুলতে চাই, তেমনি প্রতিবেশী ভারত, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সঙ্গেও সম্পর্ক তৈরি করতে চাই। কারণ আমাদের বাণিজ্য সম্প্রসারণ করতে হবে, উন্নত প্রযুক্তি অর্জন করতে হবে এবং প্রায় ২০ কোটি মানুষের এই দেশে, যেখানে প্রায় ৪ কোটি তরুণ এখনও বেকার, তাদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে।

বিশ্বে চীনকে নেতৃত্ব দিতে হবে উল্লেখ করে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, এই বিশ্বে ন্যায় প্রতিষ্ঠা, অন্যায়ের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে এবং সম্প্রসারণবাদের বিরুদ্ধে প্রয়োজনীয় নেতৃত্ব চীনকেই দিতে হবে। আমাদের মতো দেশগুলোও যেন তাদের পাশে এসে দাঁড়াতে পারে। এ বিষয়টি বিশ্বাস করি। আর সেই বিশ্বাস থেকেই আবারও বলছি, চীনের সঙ্গে আমাদের সম্পর্ক যত দৃঢ় হবে, আমরা ততই নিরাপদ বোধ করবো। এ কথাটি আমি আবারও বলছি। কেউ কিছু মনে করলে করতে পারে, আমি তাতে কিছু মনে করি না। কিন্তু আমাদের চীনকে দরকার, চীনকে আমাদের দরকার, সেই কারণেই।

বিএনপি যখন বিরোধীদলে ছিল তখনও চীন ও চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে সম্পর্ক ছিল উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ২০১৭ সালে বিশ্বের ২১৬টি রাজনৈতিক দলের কনভেনশনে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছিলাম। সেখানে প্রেসিডেন্ট শি জিনপিং নিজেই অধিবেশনে সভাপতিত্ব করেন। তখনই বুঝতে পেরেছিলাম, চীন কোনো একক রাজনৈতিক দলের ওপর নির্ভরশীল নয়।

তিনি আরও বলেন, যদিও সে সময় আমাদের একটা অভিযোগ ছিল, তারা শুধু আওয়ামী লীগের সঙ্গেই সম্পর্ক রাখছে, বিএনপিকে গুরুত্ব দিচ্ছে না। তবে তখনই আমরা উপলব্ধি করেছিলাম, চীন তার কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থে সবার সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। তাদের বাণিজ্য ও বৈশ্বিক অগ্রযাত্রায় বাংলাদেশ ও বিএনপিকেও সঙ্গে রাখতে চায়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram