ঢাকা
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৪১
logo
প্রকাশিত : জুলাই ১৬, ২০২৬

কসবায় কৃষিজমি ভরাটে বাধা ও ভ্রাম্যমাণ আদালতকে হুমকি, একজনের কারাদণ্ড

লোকমান হোসেন পলা: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার রাইতলা এলাকায় কৃষিজমি ভরাটের অভিযোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সরকারি কাজে বাধা ও আদালতকে হুমকি দেওয়ার ঘটনায় এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর আনুমানিক ২টা ১৫ মিনিটে কৃষিজমি ভরাটের অভিযোগ পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। এ সময় দেখা যায়, একটি কৃষিজমি ইতোমধ্যে ভরাট করা হয়েছে এবং আরও জমি ভরাটের প্রস্তুতি চলছিল।

অভিযানকালে ড্রেজিং পাইপের সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দিলে মো. জাহাঙ্গীর ভুইয়া (৫৫) ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী টিমকে ক্ষতিসাধনের হুমকি দেন এবং তাদের ওপর আঘাত করার চেষ্টা করেন বলে উপজেলা প্রশাসন জানিয়েছে।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে মো. জাহাঙ্গীর ভুইয়াকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

উপজেলা প্রশাসন জানায়, এর আগেও শ্যামবাড়ী বিল থেকে মাটি কেটে কৃষিজমি ও জলাশয় ভরাট বন্ধে একই এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা একাধিকবার অভিযান পরিচালনা করেছেন।

কৃষিজমি ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram