ঢাকা
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:২৫
logo
প্রকাশিত : জুলাই ১৬, ২০২৬

বাবুগঞ্জে জুলাই শহীদ দিবস পালিত, শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা এর সভাপতিত্বে ও উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. ইসমাইল হোসেন এর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোসা. কামরুন্নাহার তামান্না, বাবুগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মুহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুহা. আব্দুর রউফ, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল করিম হাওলাদার, বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) পলাশ সরকার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. সুমন, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাংবাদিক মো. সাইফুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন, আহত জুলাই যোদ্ধা মো. কাওছার হোসেন, মো. সানোয়ার হোসেন এবং জুলাই যোদ্ধা মো. মাসুম বিল্লাহ।

বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আত্মদান গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে। একই সঙ্গে আহত যোদ্ধা ও শহীদ পরিবারের পাশে দাঁড়ানো এবং তাঁদের যথাযথ সম্মান ও সহযোগিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

সভাপতির বক্তব্যে ইউএনও আসমা উল হুসনা বলেন, জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদসহ আত্মোৎসর্গকারী বীরদের অবদান জাতি কখনো ভুলবে না। তিনি শহীদ ফয়সল আহমেদ শান্তসহ সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। তিনি বলেন, জুলাই যোদ্ধাদের যেকোনো প্রয়োজন ও সমস্যার বিষয়ে উপজেলা প্রশাসন সবসময় পাশে থাকবে। তথ্য জানালে আন্তরিকতার সঙ্গে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। তিনি আরও বলেন, ২০২৪ সালের আন্দোলন দেশের তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করেছে। জুলাই যোদ্ধাদের আদর্শ, সাহস ও দেশপ্রেম আগামী প্রজন্মের জন্য অনুসরণীয় হয়ে থাকবে।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জুলাই শহীদ ও আহতদের পরিবারের সদস্য, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram