ঢাকা
১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:৫৭
logo
প্রকাশিত : জুলাই ১২, ২০২৬

ডিএনডির অভ্যন্তরীণ খালগুলো পরিষ্কার না করায় টানা বর্ষণে পানিবন্দি হওয়ার শঙ্কায় লাখো মানুষ

মোঃ হারুন অর রশিদ, ডেমরা প্রতিনিধি: বর্ষা মৌসুম শুরু হলেও ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) এলাকার অভ্যন্তরীণ অধিকাংশ খাল এখনো পরিষ্কার করা হয়নি। ফলে সামান্য বৃষ্টিতেই বিভিন্ন এলাকায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। দ্রুত খালগুলো পরিষ্কার না করা হলে চলতি বর্ষায় লাখো মানুষ পানিবন্দি হয়ে পড়তে পারেন বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ডিএনডির ডেমরার অংশের মাতুয়াইল কোনাপাড়া থেকে মুরগীর ফার্ম, বাদশা মিয়া রোড, শান্তি বাগ স্টাফ কোয়ার্টার হয়ে হাজীনগর, বড়ভাঙ্গা, বোর্ড মিল, কোদাল ধোয়া, মাতুয়াইল নিউ টাউন, সাইনবোর্ড, সানারপাড়,পূর্ব হাজীনগর হয়ে গলাকাটাপুল সংলগ্ন দিয়ে নিমাইকাশারি, টেংরাসহ বিশাল আবাসিক এলাকার অভ্যন্তরীণ খালগুলোতে দীর্ঘদিন ধরে জমে রয়েছে কচুরিপানা। এ ছাড়াও পলিথিন, ময়লা-আবর্জনা ও প্লাস্টিকের বর্জ্যের কারণে পানি স্বাভাবিকভাবে প্রবাহিত হতে পারছে না। অনেক খালের বিভিন্ন অংশ দখল ও সংকুচিত হয়ে যাওয়ায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে। অধিকাংশ খালে কচুরীপানা জমে থাকায় পানি যেতে পারছেনা।

ডিএনডি এলাকার বেশি ভাগ অংশই নিচু ফলে গত কয়েক দিনের বর্ষায় সড়কে হাঁটু সমান পানি হয়ে জলাবদ্ধতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন না হওয়ায় সড়ক, অলিগলি, বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে জনজীবন স্থবির হয়ে পড়েছে।

এলাকাবাসীর দাবি, প্রতি বছর বর্ষা মৌসুমের আগে খালগুলো পরিষ্কারের উদ্যোগ নেওয়ার কথা থাকলেও এবার তা দৃশ্যমান নয়। তারা দ্রুত খাল খনন, আবর্জনা অপসারণ, অবৈধ দখল উচ্ছেদ এবং পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মাহবুব মনি বলেন, বর্ষ মৌসুম শুরু হয়েছে এখন কার্যকর ব্যবস্থা না নিলে চলতি বর্ষায় ডিএনডি এলাকার লাখো মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হবে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।

এ বিষয়ে ডিএনডি দায়িত্বপ্রাপ্ত পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুভ আহম্মেদ বলেন, বর্ষা মৌসুমে অতিবৃষ্টিতে এলাকার অধিকাংশ জলাবদ্ধতা সৃষ্টি হয়। প্রতি বছর বর্ষা মৌসুমের পূর্বেই জলাবদ্ধতা নিরসনে আমরা ডিএনডি অভ্যন্তরীণ খালগুলো পরিস্কার ও নিস্কাশনের ব্যবস্থা করি। কিন্তু এ বছর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মাঝে অভ্যন্তরীণ খালগুলোর জলাবদ্ধতা নিরসনেকল্পে একটি সমঝোতা হওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। উক্ত সমঝোতা প্রক্রিয়া সম্পন্ন হলে উভয় সিটি করপোরেশন ডিএনডি'র খালগুলো পরিস্কার ও নিস্কাশনের ব্যবস্থা গ্রহণ করে জলাবদ্ধতা নিরসন করবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram