ঢাকা
৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৩১
logo
প্রকাশিত : জুলাই ৯, ২০২৬

সাতকানিয়ায় বন্যার তীব্র স্রোতে ভেসে কিশোরের মৃত্যু

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম দুরদুরী এলাকায় বন্যার পানির তীব্র স্রোতে ভেসে গিয়ে মো. সাঈদ (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। তিনি পশ্চিম দুরদুরী এলাকার বাসিন্দা এবং ফৌজলুল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ জুলাই) বন্যার পানিতে জাল দিয়ে মাছ ধরতে নামেন সাঈদ। একপর্যায়ে পানির তীব্র স্রোতে তিনি ভেসে যান। এ সময় আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধারের চেষ্টা চালালেও তার হাতে জাল বাঁধা থাকায় প্রবল স্রোতের কারণে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে স্থানীয়দের ব্যাপক খোঁজাখুঁজির একপর্যায়ে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সাঈদ মৃগী রোগে আক্রান্ত ছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সাতকানিয়ার বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নদী, খাল ও নিম্নাঞ্চলে পানির তীব্র স্রোত সৃষ্টি হওয়ায় দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে। এ অবস্থায় প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা প্রয়োজন ছাড়া বন্যার পানিতে না নামার এবং বিশেষ করে শিশু-কিশোরদের সার্বক্ষণিক নজরদারিতে রাখার আহ্বান জানিয়েছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram