ঢাকা
৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৩১
logo
প্রকাশিত : জুলাই ৯, ২০২৬

প্রকৃতি সংরক্ষণে জাতীয় স্বীকৃতি পেলেন মাটিরাঙ্গার মাহফুজ আহমেদ রাসেল

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: প্রকৃতি সংরক্ষণে এক দশকেরও বেশি সময়ের নিরলস প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ পরিবেশকর্মী ও অভিযাত্রী মাহফুজ আহমেদ রাসেল অর্জন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মর্যাদাপূর্ণ ‘বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার-২০২৫’। বৃক্ষ গবেষণা, সংরক্ষণ ও উদ্ভাবন শাখায় (শ্রেণি-ছ) তিনি অর্জন করেছেন প্রথম স্থান।

‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত বিশ্ব পরিবেশ দিবস, পরিবেশ মেলা, জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে বৃহস্পতিবার (৯ জুলাই) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি-র হাত থেকে এই সম্মাননা গ্রহণ করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইমুম পারভেজ।

উল্লেখ্য, খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার পূর্ব খেদাছড়ায় মাহফুজ আহমেদ রাসেলের নিরলস প্রচেষ্টায় গড়ে ওঠা ৭৫ একরের প্রাকৃতিক মিশ্র চিরহরিৎ বন ‘পিটাছড়া’ আজ পরিণত হয়েছে বিপন্ন বন্যপ্রাণীর এক নিরাপদ আশ্রয়স্থলে। ২০১৬ সালে আন্তর্জাতিক ফ্যাশন শিল্পের সফল ক্যারিয়ার পেছনে ফেলে দেশে ফিরে আসেন তিনি, হাতে নেন বনায়ন ও প্রকৃতি সংরক্ষণের এক ব্যতিক্রমী উদ্যোগ। মাত্র পাঁচ একর জমি থেকে যাত্রা শুরু করা এই প্রয়াস আজ রূপ নিয়েছে ৭৫ একরের এক সংরক্ষিত বনাঞ্চলে।

পুরস্কারপ্রাপ্তির অনুভূতি জানাতে গিয়ে মাহফুজ আহমেদ রাসেল বলেন, প্রকৃতি, বন ও বন্যপ্রাণীর সুস্থ অস্তিত্বই তাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। এই সরকারি স্বীকৃতি তাকে দেশের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে আরও বেশি দায়িত্বশীলভাবে কাজ করার প্রেরণা জোগাবে বলেও তিনি মন্তব্য করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram