ঢাকা
৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৪১
logo
প্রকাশিত : জুলাই ৯, ২০২৬

‎টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রকে জাতীয় সেন্টার করা হবে: সমাজকল্যাণ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: ‎টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রকে জাতীয় সেন্টার করা হবে, সেই সাথে প্রয়োজনীয় ধারণক্ষমতা বৃদ্ধি করা হবে। আগের চাইতে এই উন্নয়ন কেন্দ্রে শিশুদের সংখ্যা বাড়ায় সরকার এই পরিকল্পনা করেছেন বলে জানান সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডা.এ জেড এম জাহিদ হোসেন।

‎সকালে টঙ্গীর কলেজগেট এলাকায় শিশু উন্নয়ন কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

‎মন্ত্রী আরো বলেন, এই উন্নয়ন কেন্দ্রে নতুন ভবনের কাজের মান দেখেছি। তাছাড়া এখানকার শিশুদের সঙ্গে কথা বলে খোঁজ নিয়েছি। এখানকার খাবারের মান নিয়ে কারো কোন অভিযোগ নেই।

‎শিশুদের কর্মদক্ষ করতে প্রয়োজন প্রশিক্ষণ। শিশুদেরকে এখানে কয়েদি হিসেবে রেখে দেয়া আমাদের উদ্দেশ্য নয়। এখানে সংশোধিত ও প্রশিক্ষিত হয়ে একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে। পরবর্তীতে কর্মজীবনে তারা সেই প্রশিক্ষণকে কাজে লাগিয়ে নিজে ও তার পরিবারকে দেখভাল করতে পারে।

মন্ত্রী আরও বলেন, এখান থেকে বেরিয়ে তারা যেন আর কোন অন্যায় কিংবা বিপথগামী না হতে পারে সেজন্য উন্নয়ন কেন্দ্রে চিকিৎসা ও মানসিক সাপোর্ট দেয়া হবে। তাছাড়া ভবঘুরেদের প্রশিক্ষিত করার জন্য আমাদের আলাদা সেন্টার রয়েছে। আদালতের মাধ্যমে ভাবঘুরেদের আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়। অনেকেই আশ্রয় কেন্দ্র থেকে ফিরে এসে পুরনো পেশায় ফিরে যান। সামাজিক আন্দোলন ছাড়া আইন, পুলিশ ও ম্যাজিস্ট্রেট দিয়ে সমাজ পরিবর্তন করা যাবে এমন ধারণা করা যাবে না। মাদকদ্রব্য সেবন বন্ধ ও নারী নির্যাতন রোধ করতে গেলে জনমত তৈরি করতে হবে।

‎এ সময় মন্ত্রী শিশুর উন্নয়ন কেন্দ্র পরিদর্শন ও শিশুদের সাথে কথা বলেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, মন্ত্রনালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, গাজীপুর জেলা সমাজকল্যাণ অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ মতিয়ার রহমান, শিশু উন্নয়ন কেন্দ্রর (বালক) তত্ত্বাবধায়ক ইমরান খানসহ কর্মকর্তাগণ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram