ঢাকা
১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:২৮
logo
প্রকাশিত : জুলাই ১, ২০২৬

কুমিল্লায় স্কুলছাত্র ইথান গুলিবিদ্ধের ঘটনায় সন্ত্রাসী অপু পিস্তল-গুলিসহ গ্রেফতার

স্টাফ রিপোর্টার, কুমিল্লা: কুমিল্লার কাটাবিল এলাকায় স্কুলছাত্র ইথান আহমেদ গুলিবিদ্ধের ঘটনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পরিচালিত সাঁড়াশি অভিযানে কথিত দুর্ধর্ষ সন্ত্রাসী আবু হানিফ ওরফে অপুকে গ্রেফতার করা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনার সময় ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গত ২৪ জুন (বুধবার) রাত থেকে কাটাবিল এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে স্থানীয় ‘অপু গ্রুপ’ ও ‘সাব্বির গ্রুপ’-এর মধ্যে উত্তেজনা শুরু হয়। এরই জের ধরে ২৫ জুন (বৃহস্পতিবার) দুপুরে দুই পক্ষের মধ্যে প্রকাশ্য দিবালোকে সশস্ত্র সংঘর্ষ ও গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এ সময় রফিক উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইথান আহমেদ গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়।

ঘটনাটি দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করলে জড়িতদের আইনের আওতায় আনতে কুমিল্লা জেলার পুলিশ সুপারের সরাসরি তত্ত্বাবধানে ও সার্বিক দিকনির্দেশনায় বিশেষ অভিযান শুরু হয়। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সংশ্লিষ্ট থানা পুলিশ কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে। এ অভিযানে ইতোমধ্যে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেফতার এবং একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

তবে ঘটনার মূলহোতা ও অপু সিন্ডিকেটের দলনেতা আবু হানিফ ওরফে অপু আত্মগোপনে থাকায় তাকে গ্রেফতারে কিছুটা সময় লাগে। পরে জেলা গোয়েন্দা শাখার নিবিড় তৎপরতা এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন জেলায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে বুধবার (১ জুলাই ২০২৬) রাত আনুমানিক ৩টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে আবু হানিফ ওরফে অপু ঘটনার সময় ব্যবহৃত অস্ত্রের বিষয়ে তথ্য দেন। তার স্বীকারোক্তি ও দেখানো মতে কুমিল্লা জেলার কোতোয়ালী থানার জগন্নাথপুর এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার বলেন, গ্রেফতার হওয়া আবু হানিফ ওরফে অপুর বিরুদ্ধে বিভিন্ন আইনে ২৫টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র উদ্ধারের ঘটনায় পৃথক একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram