ঢাকা
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৩০
logo
প্রকাশিত : জুন ৩০, ২০২৬

মানিকগঞ্জের সাটুরিয়ায় ছয় বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ

মাহমুদুল হাসান, সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ছয় বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির বাবা সাটুরিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন। আহত শিশুটি মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত রোববার বিকেল তিনটার দিকে শিশুটি বাড়ির পাশে খেলছিল। এ সময় প্রতিবেশী উপজেলার সদর ইউনিয়নের শরিফুল ইসলামের ছেলে তাওহীদ (১৯) তাকে প্রলোভন দেখিয়ে পাশের একটি পাটক্ষেতে নিয়ে যায়। সেখানে শিশুটিকে বলাৎকার করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরিবারের সদস্যরা জানান, ঘটনার পর শিশুটি বাড়ি ফিরে কান্নাকাটি শুরু করলে তারা বিষয়টি জানতে পারেন। পরে শিশুটির শরীরে আঘাতের চিহ্ন ও রক্তক্ষরণ দেখতে পেয়ে তাকে প্রথমে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল রেফার্ড করেন। পরে সেখান থেকে শিশুটিকে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

সোমবার শিশুটির বাবা বাদী হয়ে সাটুরিয়া থানায় লিখিত অভিযোগ করেন। তিনি বলেন, অভিযুক্ত তাঁদের প্রতিবেশী। তাঁর ছেলেকে প্রলোভন দেখিয়ে নিয়ে গিয়ে এ ঘটনা ঘটানো হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন মঙ্গলবার সন্ধ্যায় বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। চিকিৎসাসংক্রান্ত নথি ও অন্যান্য তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram